ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম

ই
ইবি প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬ ০০:০১:০৯
ছবি: সদ্য সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির সদস্যদের নিয়ে আয়োজিত এক জরুরি অনলাইন সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিয়া আলম, শুরভী ইয়াসমিন, সিয়াম শেখ শ্রাবণ, আব্দুল হালিম, মো. হাসিব মিয়া, মোছা. মারিয়ম আক্তার চৈতি, জারিন আক্তার মীম ও সাদিয়া সাবরিনা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এস. এম. শাহরীয়ার স্বাধীন, ফারিহা আলম লুনা ও আশফিয়া কানিজ ফাতেমা।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মাসরুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক জুবাইর চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ মিরাজুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ মো. আরমান আলী, দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল রানা, উপদপ্তর সম্পাদক তাফসির রহমান মৃধা, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক সাগর মোল্লা, সহব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক মোছা. শাহারা রহমান, গবেষণা সম্পাদক রোহানা আক্তার, উপগবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, ইভেন্ট উপস্থাপনা সম্পাদক মুস্তাবা তানজিম রহমান, উপ-ইভেন্ট উপস্থাপনা সম্পাদক সেহেরীস জাহান সিমি, তথ্য সম্পাদক সানজিদা আহমেদ, উপতথ্য সম্পাদক মাইমুনা রহমান, কর্মশালা সম্পাদক মো. রোহান চৌধুরী এবং উপকর্মশালা সম্পাদক মো. তাওহিদুল ইসলাম ও মারুফ ইসলাম আতিক দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এটিকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের আগ্রহী শিক্ষার্থী গবেষণার সুযোগ পাক এবং নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারুক। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদকে একটি কার্যকর ও গতিশীল গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’

নবনিযুক্ত সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আইইউআরএস) জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার একটি অর্থবহ জায়গা হয়ে উঠুক। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি হোক, নতুন নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠুক—এই প্রত্যাশা ব্যক্ত করছি।’​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার