তিন দিনব্যাপী মেলাসহ শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ম
মো. রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ১৯:২৬:৪১
ছবি: সদ্য সংবাদ

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে শেরপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে জেলা শহরের ডিসি উদ্যানে বসেছে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ডিসি উদ্যানের প্রবেশপথে ফিতা কাটা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটির কার্যক্রম শুরু করা হয়।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হকসহ প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রাণিসম্পদ খাতের উৎপাদন, উন্নয়ন ও উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও বাড়াতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ খাতকে রপ্তানিমুখী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সংশ্লিষ্টদের আশা, তিন দিনের এ আয়োজন প্রাণিসম্পদ খাতের নতুন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহিত করবে। একই সঙ্গে এ খাত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার