পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:২২:১৭
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি দেশের রাজনীতিতে এখন গুরুত্বহীন। সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায় এবং কোনো ধরনের রক্তপাত ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব রাজনৈতিক দল স্বাধীনভাবে গণতান্ত্রিক চর্চা করবে, এটাই সরকারের প্রত্যাশা। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সরকার বলপ্রয়োগের নীতি অনুসরণ করতে চায় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার নিশ্চিত করা হবে। অতীতে গণহত্যা চালিয়ে কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিকভাবে ফিরে আসতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষেত্রেও একই পরিণতি হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

এদিকে মহান বিজয় দিবস ও বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি পালনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ১ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে মাসব্যাপী আয়োজন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানান তিনি। কর্মসূচিগুলো ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার