মাগুরায় সেতু আছে, রাস্তা নেই; পানিতে পড়ে আছে ১৬ কোটি টাকা

ই
ইমন (মাগুরা প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ২০:৫১:০০
ছবি: সদ্য সংবাদ কোলাজ

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর নির্মিত সেতুটি চালু করা যাচ্ছে না সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ থাকায়। ১৬ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুর মূল অংশের কাজ প্রায় দুই বছর আগে শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় দক্ষিণ পাশের সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে নতুন সেতুর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দুই উপজেলার মানুষ।

স্থানীয়দের প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে পাশের পুরোনো সেতু দিয়ে। ঝুঁকিপূর্ণ ওই সেতুতে যানবাহনের চাপ বাড়লে চলাচলে ভোগান্তি আরও বেড়ে যায়। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী সব শ্রেণির মানুষই দ্রুত নতুন সেতু চালুর দাবি জানিয়েছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের মার্চে ফটকি নদীর ওপর নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালে সেতুর মূল অবকাঠামো এবং মাগুরা সদর অংশের সংযোগ সড়ক নির্মাণ শেষ হয়। তবে শালিখার আড়পাড়া বাজারের দিকে দক্ষিণ পাশে ২৩৫ মিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ জমি অধিগ্রহণের কারণে আটকে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা সদ্য সংবাদকে জানান, নতুন সেতুটি চালু হলে দুই উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হতো। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন পুরোনো সেতু পারাপারের ঝুঁকি নিতে হচ্ছে। দ্রুত অসম্পূর্ণ কাজ শেষ করে সেতুটি ব্যবহারের উপযোগী করার দাবি তাঁদের।

আড়পাড়া বাজারের ব্যবসায়ীরাও নতুন সেতু চালু না হওয়ায় হতাশ। তাঁদের মতে, এই পথে মাগুরা-যশোর এবং ঢাকা-খুলনাগামী দূরপাল্লার বাসসহ প্রতিদিন অসংখ্য ভারী ও মাঝারি যানবাহন চলাচল করে। সেতুটি চালু হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতুর মূল নির্মাণকাজ এবং মাগুরা অংশের সংযোগ সড়ক সম্পন্ন হয়েছে। আড়পাড়া অংশে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হলেই বাকি ২৩৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এরপর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

সেতুটির মূল নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। তবে জমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্পের শেষ অংশের কাজ থেমে থাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত জমি অধিগ্রহণের সমস্যা সমাধান করে সংযোগ সড়কের কাজ শেষ করা হবে। এতে একদিকে যেমন নতুন সেতুর সুফল পাওয়া যাবে, অন্যদিকে পুরোনো সেতুতে চলাচলের ঝুঁকি ও দীর্ঘদিনের দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার