গোপালগঞ্জে আর্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বার্ডোর সভা

ক
কুবি প্রতিনিধি (মোঃ ইব্রাহিম)
২৬ নভেম্বর, ২০২৬ ১৭:০১:১২
ছবি: সদ্য সংবাদ

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে গোপালগঞ্জে। এ লক্ষ্য বাস্তবায়নে ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের কার্যক্রম নিয়ে স্থানীয় পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রকল্পের কাজ বাস্তবায়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ১৫ সদস্যের উপজেলা সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। ব্র্যাকের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের গোপালগঞ্জে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে বার্ডো বাংলাদেশ।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বার্ডোর গোপালগঞ্জ সদর উপজেলা ম্যানেজার পংকজ কাপালী জানান, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, উৎপাদন, ক্ষুদ্র ও কুটিরশিল্প এবং পোশাকশিল্পসহ মোট ১৪টি খাতে আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কর্মদক্ষতা বাড়িয়ে চাকরি ও নিজস্ব উদ্যোগে কাজ করার সুযোগ তৈরি করা হবে।

তিনি জানান, প্রশিক্ষণ শেষ হওয়ার পরও অংশগ্রহণকারীদের সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাজারের সঙ্গে প্রশিক্ষণার্থীদের সংযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইছমত কাদির বলেন, প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়াতেই কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রকল্পের কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের দক্ষতা বাড়িয়ে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের মতে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হলে গোপালগঞ্জের নারীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার