আন্তর্জাতিক গবেষণা মূল্যায়নে জাবির ১০ শিক্ষক-গবেষক

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৭:০৭:২০
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গবেষণা মূল্যায়নে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন- অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১৮৯০), এম শামীম কায়সার (৫৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮৭৫৫)।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে গবেষকদের গবেষণার প্রভাব ও অবদান মূল্যায়নে এ তালিকা ব্যবহার করা হয়।

এ বিষয়ে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া তাঁদের গবেষণাকর্ম ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের গবেষকদের গবেষণায় অনুপ্রাণিত করবে। তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাঁরা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করবেন।

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী