পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, যুদ্ধের ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে এবার প্রকাশ্য যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতজুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। কাবুলে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে স্থানীয় সূত্রের বরাতে।

এর আগে, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, আফগান বাহিনী তাদের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবেই পাল্টা অভিযান শুরু করা হয়েছে বলে ইঙ্গিত দেয় ইসলামাবাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, 'আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।” তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।'

অন্যদিকে, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে বলেন, 'আফগান জনগণ সকল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে তাদের মাতৃভূমি রক্ষা করবে এবং যেকোনো আগ্রাসনের জবাব সাহসিকতার সঙ্গে দেবে।'

তিনি আরও দাবি করেন, সহিংসতা ও বোমা হামলার সমস্যাগুলো পাকিস্তানের নিজেদের নীতির ফল। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সভ্য আচরণের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

দুই দেশের পক্ষ থেকেই বহু নিরাপত্তা সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, সাম্প্রতিক এই সংঘাত দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম