দুটি নির্বাহী সদস্যপদ শূন্য রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে প্রথমবারের মতো বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্যাডে সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- অর্ঘ্য দীপ মজুমদার (অর্থ বিষয়ক), মো. শাহরিয়ার ইসলাম রাতুল (প্রচার ও প্রকাশনা বিষয়ক), ফারহাতুল হাসান (দপ্তর বিষয়ক) এবং জীবন কুমার রায় (পাঠচক্র বিষয়ক)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাশ কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়। এছাড়াও নির্বাহী সদস্যের দুটি পদ শূন্য রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের গঠনতন্ত্রের ১৮ ধারা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে