অ্যামাজনের সিনিয়র ম্যানেজার পদে পদোন্নতি নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর

বিশ্বখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সিনিয়র ম্যানেজার (লেভেল-৬) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মাহামুদুল ইসলাম খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সিনিয়র ম্যানেজার (লেভেল-৬) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মাহামুদুল ইসলাম খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নোবিপ্রবি থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি জমান মাহামুদুল। সেখানে দেশটির অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় ফ্রেডরিখ শিলার ইউনিভার্সিটি জেনা থেকে ‘ইকোনমিকস অ্যান্ড ইনোভেশন চেঞ্জ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সরাসরি অ্যামাজনে কর্মজীবন শুরু করেন। মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যোগদানের মাত্র ছয় মাসের মধ্যে তিনি ‘অপারেশনস লিড’ (লেভেল-৩) পদে উন্নীত হন। এরপর মাত্র চার বছরের ব্যবধানে লেভেল-৩ থেকে লেভেল-৬ (সিনিয়র ম্যানেজার) পদে পদোন্নতি লাভ করেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুক পোস্টে মাহামুদুল ইসলাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুই আল্লাহর অশেষ রহমতে সম্ভব হয়েছে। আমাদের শুধু চেষ্টা করে যেতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ২০২২ সালের এপ্রিলে যখন অ্যামাজনে অপারেশনস লিড হিসেবে যোগ দিই, তখন ভেবেছিলাম অপারেশনস ম্যানেজার (লেভেল-৬) হতে হয়তো ১০ বছর লেগে যাবে। বিশেষ করে নন-জার্মান ও নন-ইউরোপীয়ান হিসেবে পথটা আরও কঠিন ছিল। কিন্তু অ্যামাজন আমাকে শিখিয়েছে—এখানে পারফরম্যান্স, নেতৃত্ব এবং কাজের প্রভাবই সবচেয়ে বড় যোগ্যতা।’

তিনি আরও বলেন, ‘অ্যামাজনের মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। এ কারণেই প্রতিষ্ঠানটি বিশ্বে অনন্য। নিজের কোম্পানিতে কর্মরত থাকার পরও লেভেল-৫ থেকে লেভেল-৬-এ পদোন্নতির জন্য আমাকে পাঁচজন কর্মকর্তার কাছে টানা পাঁচ ঘণ্টার সাক্ষাৎকার দিতে হয়েছে। একজন বাংলাদেশি হিসেবে বৈশ্বিক মঞ্চে দেশের সম্মান যেন বজায় রাখতে পারি, সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় মার্কিন বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের লেভেল-৬ (L6) পদটি মিড-টু-সিনিয়র পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পদ। বিভিন্ন দেশ, বিভাগ ও দায়িত্বের ভিত্তিতে এ পদের বার্ষিক মোট পারিশ্রমিক (টোটাল কম্পেনসেশন) সাধারণত ১ লাখ ৮০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি থেকে সাড়ে ৫ কোটি টাকার সমতুল্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ