অস্ত্র ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ৩ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
অস্ত্র ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, অভিযুক্ত অস্ত্রধারীর স্থায়ী বহিষ্কার এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২০ মে) দুপুর দেড়টায় চাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ও আমানত হল প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক ইসহাক ভূঁঞার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ খালেদ।

হাবিব উল্লাহ খালেদ বলেন, “ছাত্রশিবির এই ক্যাম্পাসের ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে। আমাদের দাবি মেনে না নিলে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-পরবর্তী সময়ে দলীয় প্রশাসনের প্রশ্রয়ে সন্ত্রাসীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে।”

শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “ঈদের আগেই তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি আরও বলেন, “জুলাই-পরবর্তী সময়ে ছাত্রশিবির জীবন দিয়ে হলেও মাদক ও অস্ত্রমুক্ত ক্যাম্পাস গড়তে আন্দোলন চালিয়ে যাবে। ছাত্রশিবির ছাত্রকল্যাণমূলক কাজ দিয়েই ক্যাম্পাসে প্রাসঙ্গিক থাকতে চায়, পেশিশক্তি দিয়ে নয়।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা