নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত মো. ইকবাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত ইকবাল হোসেন উপজেলার টিয়ারা গ্রামের মুন্সিবাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, প্রতিদিনের মতো গত ২ জুন মঙ্গলবার সকাল ৭টায় বাজারে দুধ বিক্রি করতে যান ইকবাল হোসেন। ওই সময় প্রতিপক্ষ আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড, স্টিলের লাঠি ও হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জুন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা বাজারে দুধ বিক্রি করতে গেলে শিশু মিয়ার নেতৃত্বে তার লোকজন তাকে মারধর করে। ওই হামলার কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

নিহতের ছোট ভাই শিমুল জানান, টিয়ারা বাজারের নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে শিশু মিয়া ও তার লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এ ঘটনায় তারা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রতিপক্ষ শিশু মিয়া গ্রুপের প্রতিনিধিরা জানান, গত ২ জুনের ঘটনার সময় ইকবাল মোটেও গুরুতর আহত হননি। এমনকি মারামারির কয়েক দিন পরও তাকে টিয়ারা বাজারে সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে।

তাদের দাবি, ইকবালের মৃত্যুর পেছনে রয়েছে তার পারিবারিক বিরোধ। গত ৫ ও ৭ জুন ইকবালের আপন ভাই শিমুল ও ভাতিজা ইমরানের সঙ্গে তার বাড়িতে ঝগড়া হয়। একপর্যায়ে ভাতিজা ইমরান তাকে জাপটে ধরে ধস্তাধস্তি করলে ইকবাল ঘরের পাশের একটি উঁচু ড্রেনে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মূলত ওই পারিবারিক কলহে আহত হওয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিয়ারা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এবং আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১ জুন সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়ার বাড়িতে দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ হয়। পরদিন ২ জুন মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিয়ারা বাজারে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলে আসছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা