জাতীয়
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি নৌ-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রতিমন্ত্রী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর স্থগিত
উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি রক্ষা করতে তার পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক বা আইনি জটিলতা এড়াতে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন, ১০ মার্চের কর্মসূচিটি বাতিল করা হয়েছে।
ঢাকা-৯ আসনের দুই কেন্দ্রে ধানের শীষ এগিয়ে, তৃতীয় অবস্থানে তাসনীম জারা
ঢাকা-৯ আসনের দুটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। অন্যদিকে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা রয়েছেন তৃতীয় অবস্থানে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন।
সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম কুমিল্লা সফর। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
১৩ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
গতকাল রাতের ভূমিকম্পের ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইটে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭, উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সংস্কার ও পুনর্গঠনের ক্ষেত্রে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, 'জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। জাইকা (JICA) এর মাধ্যমে তারা মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করেছে।
নতুন মন্ত্রিসভা হতে পারে ৫০ সদস্যের; কতজন পূর্ণ, কতজন প্রতিমন্ত্রী?
এবারের নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০ সদস্যের। এর মধ্যে ২৫ জন হবেন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানের জন্য ৪৯টি গাড়ি প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রীদের আমন্ত্রণ জানাতে ফোন যোগাযোগ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রের খবর, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন।
বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী
বাংলা ভাষা ও সাহিত্য ভবিষ্যতে নিজেকে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থানে নিয়ে যাবে এবং বিশ্বে এক নতুন আলো ছড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্ট গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেওয়ার পর প্রধান অতিথির ভাষণে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব খন্দকার মোশাররফ হোসেনের
নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে জয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৬ সালের চার দলীয় জোট সরকারের সময়ও তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
দুদকের চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান ড. এম এ মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী অন্য দুই কমিশনার হলেন: অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। সোমবার (২ মার্চ) থেকেই তাদের পদত্যাগের বিষয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল।
অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু
নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে জয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৬ সালের চার দলীয় জোট সরকারের সময়ও তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
মেট্রোসহ সব ধরনের রেলসেবায় শিক্ষার্থী-প্রতিবন্ধী-বয়স্কদের জন্য বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরোর্ধ্ব নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, 'গণপরিবহনে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাড়া ছাড় কার্যকর করতে কিছু প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি প্রয়োজন হওয়ায় বাস্তবায়নে সামান্য সময় লাগতে পারে।'