জাতীয়
গণভোটে 'হ্যাঁ' জয়ী হলেও জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার গণভোটে অংশ নেন। প্রদত্ত ভোটের ৬০ শতাংশের বেশি ‘হ্যাঁ’ হওয়ায় সনদ কার্যকরের প্রক্রিয়া শুরু হচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান
ভোরের আলো ফুটতেই অভিযান শুরু করে যৌথ বাহিনী। শুরুতে ড্রোন উড়িয়ে এলাকার বিভিন্ন স্পট চিহ্নিত করা হয়। এরপর পর্যায়ক্রমে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াডসহ ভারি অস্ত্রে সজ্জিত একাধিক যানবাহন অভিযান এলাকায় প্রবেশ করে। অভিযানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সেনাবাহিনী, র্যাব-৭, র্যাব-১১, র্যাব-১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সদস্য এবং বিজিবি অংশ নিচ্ছে।
নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহী সারদার পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট দেবেন: সেনাপ্রধান
ভোটারদের নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
বুধবার দুপুরে সরকার ড. আহসান এইচ মনসুর–এর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান–কে নিয়োগ দেয়। বিকেল পৌনে চারটার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নাগরিক ভোগান্তি কমাতে ১০ দিনের কর্মসূচি ঘোষণা ইশরাকের
পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং রমজান ও ঈদ সামনে রেখে জনদুর্ভোগ কমাতে ১০ দিনের জরুরি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই বিশেষ রোডম্যাপ তুলে ধরেন তিনি।
ভোটাধিকার প্রয়োগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেছি: ইজাবস
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত যা দেখা গেছে তা ইতিবাচক বলে মনে হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইভার্স ইজাবস জানান, সব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর ১৪ ফেব্রুয়ারি দেওয়া হবে। তিনি বলেন, এখনো তারা কাজের মাঝপথে রয়েছেন।
এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন যাত্রা: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের তিনি অভিনন্দন জানান এবং যারা পরাজিত হয়েছেন, তাদেরও অভিনন্দন জানান। হার–জিতই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, আবার যারা জয়ী হতে পারেননি তারাও প্রায় অর্ধেক ভোট পেয়েছেন। ফলে পরাজিত প্রার্থীরাও এ বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন যে দেশের প্রায় অর্ধেক ভোটার তাদের ওপর আস্থা রেখেছেন।
মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২ বাংলাদেশি, আহত ৭
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমানা-এর একটি বেসামরিক স্থাপনায় ড্রোন হামলায় সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিলেটের বড়লেখা। বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় মরদেহ দেশে ফিরিয়ে আনা বিলম্বিত হচ্ছে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, দায়িত্ব পালন করেছি শুধু: রিজওয়ানা হাসান
ভোট প্রদান শেষে পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কখনো ক্ষমতায় ছিলেন না, বরং দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সকল চ্যালেঞ্জ ও অনর্থ বিতর্ক পেছনে ফেলে আমরা ভোটের জন্য বেরিয়েছি। মানুষ ভোট দিতে পারছে, এটা সত্যিই আনন্দের বিষয়। ভোটের মাধ্যমে তারা উৎসব পালন করছে।' তিনি আরও বলেন, 'আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, দায়িত্ব পালন করেছি। আগে ‘বেলা’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলাম, এরপর উপদেষ্টা পদে।
একুশে ফেব্রুয়ারি: শোকের মাঝেই গৌরব
একুশে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে স্বীকৃত। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দেওয়া এই প্রতিবাদ মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষাবিদদের মতে, দেশপ্রেমের চেতনায় বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর পাশাপাশি দেশত্যাগের প্রবণতা রোধ করাও সময়ের দাবি।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেন রাষ্ট্র ও সরকারপ্রধান। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার–এ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।