জাতীয়

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এসটিএফের বরাতে জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ গুরুতর অপরাধে জড়িত থাকার পর দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

২৫ জুলাই, ২০২৬
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৫ জুলাই, ২০২৬
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী-এর নিয়োগ অবশেষে বাতিল ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১ মার্চ) নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের আলোকে চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার নিজস্ব আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো।

২৫ জুলাই, ২০২৬
সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের সমর্থনে গঠিত বর্তমান সরকারকে অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আলোচিত যারা জিতলেন-হারলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আলোচিত যারা জিতলেন-হারলেন

NULL

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যার কথা স্বীকার করেছে ফয়সাল-আলমগীর

হাদি হত্যার কথা স্বীকার করেছে ফয়সাল-আলমগীর

বার্তা সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রেস রিলিজও প্রকাশ করেছে। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে ভারতে প্রবেশ করেছেন। তারা বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করে ছিলেন এবং পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

২৫ জুলাই, ২০২৬
নকলের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সংসদের কার্যক্রমও সংবিধান মেনেই পরিচালিত হবে।'

২৫ জুলাই, ২০২৬
মারা গিয়েছেন জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী

মারা গিয়েছেন জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জয়নুল আবদিন ফারুক।

২৫ জুলাই, ২০২৬
সম্পর্কোন্নয়নে তারেক রহমানের প্রথম পদক্ষেপ, দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ

সম্পর্কোন্নয়নে তারেক রহমানের প্রথম পদক্ষেপ, দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ

দুই মাসের স্থগিতাদেশ শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা চালু করা হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাই কমিশন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বিরতির পর এদিন থেকেই নিয়মিত ভিসা সেবা দেওয়া শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বৃুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদফতরে পাঠান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মোঃ সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ দেশটির প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ দেশটির প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু