জাতীয়

‘অগ্নিদগ্ধ হতে সংবাদ পত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ’

‘অগ্নিদগ্ধ হতে সংবাদ পত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ’

প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগের ঘটনার প্রতি নিন্দা জানিয়ে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন, ‘এখানে কোন যদি, বা কিন্তু নাই।’ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফাউজুল কবির খান বলেন, ‘গত ১৮ ই ফেব্রুয়ারি প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। অগ্নিদগ্ধ হতে সংবাদপত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোন যদি, বা কিন্তু নাই।’

২৫ জুলাই, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে ভয়াবহ সেনা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ নিহত হন মোট ৭৪ জন। ২০২৪ সাল থেকে এই দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হয়। প্রতি বছর এ দিনে রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
স্পিকার পদে আলোচনায় এডভোকেট জয়নুল আবেদীন

স্পিকার পদে আলোচনায় এডভোকেট জয়নুল আবেদীন

জাতীয় সংসদের স্পিকার পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন-এর নাম বিশেষভাবে উঠে আসছে। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকেরা মনে করছেন, দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা তাঁকে এই আলোচনায় এগিয়ে রাখছে। জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ অবস্থান।

২৫ জুলাই, ২০২৬
সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের ডান পাশে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন আদালত সংশ্লিষ্টরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। দুপুর প্রায় ২টার দিকে তারা ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করে।

২৫ জুলাই, ২০২৬
‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে নিজের কাজের ফিরিস্তি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত দেড় বছরে বিভিন্ন সংস্কার ও কার্যক্রম আইন মন্ত্রণালয়ের টিমওয়ার্কের ফল, ব্যক্তিগত কৃতিত্বের নয়। তার কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে রোববার রাতে নিজের ফেইসবুকে দীর্ঘ পোস্ট দেন তিনি। লেখেন, “ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রনালয়। তবে এর প্রতিটি কাজে আমি অংশীদার ছিলাম।”

২৫ জুলাই, ২০২৬
দাবি আদায়ের নামে জনদূর্ভোগ বরদাস্ত করা হবে না: র‍্যাব ডিজি

দাবি আদায়ের নামে জনদূর্ভোগ বরদাস্ত করা হবে না: র‍্যাব ডিজি

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম বা জনদূর্ভোগ সৃষ্টির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শাহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। র‍্যাব ডিজি বলেন, 'গত দেড় বছরে জুলাই-আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল।

২৫ জুলাই, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইতোমধ্যে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন সরকারের হাতে রয়েছে এবং সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেই এখন মূল জোর দেওয়া হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

তিনি জানান, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ না পড়ালে, চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে কবে ও কখন এই শপথ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে এ বিষয়ে কোনো সরকারি চিঠিপত্র আসেনি বলেও জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
মনীষা বাদে জামানত হারালেন বাকিরা, ভরাডুবি বাম জোটের

মনীষা বাদে জামানত হারালেন বাকিরা, ভরাডুবি বাম জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে একটি আসনেও জয় পায়নি বামপন্থি দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। প্রতিদ্বন্দ্বিতায়ও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে জোটটি। একমাত্র বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী জামানত রক্ষা করতে পেরেছেন; অন্য কোনো প্রার্থী তা পারেননি।

২৫ জুলাই, ২০২৬
৬ মাসের খাদ্য আমদানির সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

৬ মাসের খাদ্য আমদানির সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

দায়িত্ব হস্তান্তরের সময় অন্তর্বর্তী সরকার দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। শফিকুল ইসলাম বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল।

২৫ জুলাই, ২০২৬
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

আগামীতে দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আমীর খসরু বলেন, 'পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। আগামী বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না। অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশ।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন: ইইউ পর্যবেক্ষক দল প্রধান

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন: ইইউ পর্যবেক্ষক দল প্রধান

আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণের প্রক্রিয়া সরেজমিনে দেখে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, কেন্দ্রটিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু