জাতীয়
চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ
শুক্রবার থেকে দেশের জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা শুরু হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ট্রেনে যাত্রীরা সুবিধাটি পাচ্ছেন। ট্রেনগুলো হলো: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ গত বুধবার রেলওয়েতে পরীক্ষামূলক স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমালোচনা, আলোচনা বা গবেষণার নামে এমন কিছু করা উচিত নয়, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় স্বনির্ভর বাংলাদেশ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান থাকলেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাস মিলিয়ে (ব্লেনডেড) শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ বাস্তবতা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের
শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমান সময়ে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার জন্য ইতিমধ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।' সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে।
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্য হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
আবু সাঈদ হত্যা মামলা: ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। শুক্রবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ঘোষিত রায়ে মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল।
ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায় জমা রাখার পরামর্শ
রোববার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদকে ঘিরে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে এ পরামর্শ দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, 'ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় রেখে যাওয়া উচিত নয়। সম্ভব হলে সেগুলো আত্মীয়স্বজনের কাছে রেখে যেতে হবে।'
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর পিলখানায় ভয়াবহ সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ হন। ২০০৯ সালের পর দীর্ঘদিন এ দিনটি যথাযথ গুরুত্ব দিয়ে পালিত হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই দিনে তিনি সেনা হত্যাযজ্ঞে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানান।
ফ্যামিলি কার্ডের নামে নিরীহ মানুষ থেকে টাকা নেওয়ার খবর, কঠোর হুঁশিয়ারি সমাজকল্যাণমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার খবর পাচ্ছেন বলে জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন নেই। একটি চক্র কার্ড করার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে, যা সরাসরি প্রতারণা। এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, “জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।”
সারাদেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু
বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কেন্দ্রের বাইরে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
দিল্লির প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিল
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে সাংবাদিক ফয়সাল মাহমুদ-এর নিয়োগ বাতিল করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয়।