ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
প্রকল্পের গুরুত্বপূর্ণ ধাপ ‘ফ্যাক্টরি ফিজিক্যাল প্রি-অ্যাকসেপ্টেন্স টেস্ট’ (এফপিএটি) সম্পন্ন না হওয়ায় জাহাজীকরণ ও অর্থ পরিশোধ প্রক্রিয়া আটকে ছিল। এ অবস্থায় পূর্বে বাতিল হওয়া একটি সরকারি আদেশ পুনরায় জারি করার প্রস্তাব দেওয়া হয়। দুদকের দাবি, ওই প্রস্তাবে প্রকল্প-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ও চলমান অনুসন্ধানের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে প্রধান উপদেষ্টা এতে অনুমোদন দেননি।

পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুদকের তদন্ত চলাকালে প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১৩ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে দুদকের কাছে পাঠানো এক চিঠিতে তদন্ত চললেও এফপিএটি সম্পন্নের উদ্যোগ বন্ধ না রাখার কথা জানানো হয়। একই দিনে ফয়েজ আহমদ তৈয়্যব দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে মৌখিক অনুমোদনের চেষ্টা করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের মতে, এফপিএটি সম্পন্ন না হওয়ার প্রকৃত কারণ গোপন রেখে চুক্তির শর্ত ভেঙে জাহাজীকরণের নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে এলসির বিপরীতে অর্থ পরিশোধের সুযোগ তৈরি হতে পারত। এছাড়া ২০২৫ সালের ২২ জুন সরকারি লেটারহেড ব্যবহার করে দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো একটি চিঠিকে অনুসন্ধান কার্যক্রমে প্রভাব বিস্তারের প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

প্রতিবেদনে ফয়েজ আহমদ তৈয়্যবের চীন সফরের বিষয়টিও আলোচনায় এসেছে। সরকারি আদেশ অনুযায়ী, আইসিটি অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে তার সফরের ব্যয় বহন করে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন মেম্বার্স ইন বাংলাদেশ (সিইএবি)। দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিটিসিএল প্রকল্পের কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান হুয়াওয়ে ওই সংগঠনের সদস্য। ফলে সফরটিকে সম্ভাব্য স্বার্থের সংঘাত হিসেবে বিবেচনা করা হয়েছে।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, ফয়েজ আহমদ তৈয়্যব সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং অন্যকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছেন বলে প্রতীয়মান হয়। এ কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ৫১১ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজুর সুপারিশ করা হয়েছে। দুদকের নতুন কমিশনের অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হবে। সূত্র: এশিয়া পোস্ট


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি