বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৩টি স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে এসব কর্মসূচির আয়োজন করা হয়। যশোর শহরতলির মুড়লি আমতলা মোড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
ওয়ার্ডভিত্তিক কর্মসূচির মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মায়া পাম্প এলাকায়; ২ নম্বর ওয়ার্ডের কাজিপুর পূর্বপাড়া, কাজিপুর পশ্চিমপাড়া, কাজিপুর মেইন রাস্তার মোড়, মুড়লি মোড় ও মুড়লি তারা মসজিদ এলাকায়; ৩ নম্বর ওয়ার্ডের রামনগর পিকনিক কর্নার, রাজারহাট বাজার, রাজারহাট রেলগেট, পুকুরকুল আমতলা ও রামনগর দক্ষিণপাড়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ভাটপাড়া; ৫ নম্বর ওয়ার্ডের সতীঘাটা পুরাতন বাজার ও বাহিরমল্লিক গ্রামের মোড়; ৬ নম্বর ওয়ার্ডের সতীঘাটা নতুন বাজার ও কামালপুর দক্ষিণপাড়া; ৭ নম্বর ওয়ার্ডের খরিচাডাঙ্গা দিলুর মোড় ও বাজুয়াডাঙ্গা কুয়াদা বাজার; ৮ নম্বর ওয়ার্ডের ডহর সিংগা ঈদগাহ মাঠ এবং ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ সিংগা মোসলেম মোড়, হাতিয়ারহাট বাজার, সিরাজ সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বাদুর সিংগা যশোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, থানা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ড বিএনপি নেতা মো. মোজহার আলী, জাফর আলী, তফসির হোসেন ও সিদ্দিক সরদার।
এ ছাড়া জেলা মহিলা দলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক এবং ১১ নম্বর রামনগর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জাহানারা বেগম, থানা যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেন এবং ওয়ার্ড যুবদল নেতা রেজওয়ান হোসেন লাইচসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সদ্য সংবাদ/ এরআর
রামনগরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ২৩ স্থানে দোয়া ও খাবার বিতরণ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৩টি স্থানে দো
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
-
হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত
-
রহনপুরে ডিএনসির টাস্কফোর্স অভিযান, চোলাইমদসহ আটক ১
-
ঠাকুরগাঁওয়ে ১২০০ স্কাউট নিয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু
-
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি
-
রংপুরে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা, মারধরের চেষ্টা
-
রামনগরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ২৩ স্থানে দোয়া ও খাবার বিতরণ
-
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
-
বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতককে পাঠানো হলো রাজশাহীর ছোটমনি নিবাসে
-
ওয়ানডেতে টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি
-
ট্রাম্পের পরাজয় ঘিরে ইরানে উৎসবের আমেজ, চলছে কটাক্ষ