সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জানান, ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কাজী আরিফ বিল্লাহ আরও বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলও পুনরায় শুরু হয়েছে। বর্তমানে ওই রুটে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

তবে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এখনো চেয়ারম্যানঘাট, মজুচৌধুরীর হাট এবং বরিশাল অঞ্চলের কয়েকটি ছোট আঞ্চলিক নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি