বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যতম শীর্ষ ও নির্ভরযোগ্য নাম: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য একদিনে অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় চার দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনী আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেই দেশের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে এই মর্যাদা অর্জন করেছেন। এই গৌরব যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা রক্ষা করা সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনীর দুই লাখের বেশি শান্তিরক্ষী বিশ্বের ৪৩টি দেশে ৬৩টির কাছাকাছি মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৯টি মিশনে ৪ হাজার ২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন এবং হাইতিতে নতুন একটি মিশনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুরুষ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের প্রায় ১১ শতাংশ নারী সদস্যও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা এ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনাবাহিনীর একজন মেজরই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি এই গৌরবকে বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর ভাষায়, অতীতে নানা সংকটের সময় যেমন বাহিনী ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে, তেমনি ভবিষ্যতেও অভ্যন্তরীণ ও বহিরাগত সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা ও কমান্ড কাঠামো অটুট রাখতে হবে।

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় শান্তিরক্ষা কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি ও প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে জাতিসংঘের মিশনগুলো এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে। প্রচলিত যুদ্ধের পাশাপাশি সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, গণমাধ্যমে অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা সংকট বিশ্বশান্তির নতুন হুমকি হয়ে উঠেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। সংবিধানে ঘোষিত বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহাবস্থানের আদর্শের প্রতিও বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, যেকোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ এবং জাতিসংঘের ভূমিকার প্রতি বাংলাদেশ পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন