চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে কর্মীদের মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে স্টেশনের গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত আইয়ুব আলীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের হয়ে কথা বলতে গেলে আইয়ুব আলীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান আলী বলেন, স্টেশন থেকে ফেরার সময় গেটের কাছে তিনি গোলমাল দেখতে পান। বিষয়টি জানতে ঘটনাস্থলে গিয়ে দেখেন, দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সঙ্গে আরও তিনজন ব্যক্তি ছিলেন। তাঁরা তিন ভাইকে মারধর করছিলেন বলে দাবি করেন তিনি।
আইয়ুব আলীর সহপাঠী রেদোয়ান ইসলাম জানান, চাচা-চাচিকে নিতে স্টেশনে গিয়েছিলেন আইয়ুব। সেখানে টিটির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার প্রতিবাদে রাকসুর জিএস সালাউদ্দীন আম্মার রেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ তুলে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে প্রতিটি ট্রেন থেকে দুজন করে ট্রেন স্টাফ তুলে নেওয়ার হুমকিও দেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তা নেওয়ার কথাও উল্লেখ করেন।
তবে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এআর