আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে অগ্নিকাণ্ড, আহত ১৪ জন

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০:০০
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার ভেতরে থাকা একটি লরিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই লরিটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি এবং জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৪ জনকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, আহতদের মধ্যে চার থেকে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুটি ইউনিট ডিইপিজেড ফায়ার সার্ভিসের এবং দুটি জিরাবো ফায়ার সার্ভিসের। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এ ঘটনায় লরিতে কীভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে