ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সামনে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাঁদের মধ্যে গুরুতর দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে বিস্ফোরণ ও আগুনের পর সিলিন্ডারবাহী ছয়টি কাভার্ড ভ্যান থেকে ছয়জনের পোড়া মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম।
সদ্য সংবাদ/ এআর