সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯:৪৬

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে আহত জামায়াত নেতার স্ত্রী শোহর বানু বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

আহত আব্দুস সবুর সেখ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহারে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকারসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের একটি গাড়িবহর যমুনা সেতু পার হয়ে সয়দাবাদ অতিক্রম করছিল। এ সময় জামায়াত নেতা আব্দুস সবুর সেখ নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বহরটিকে স্বাগত জানান। অভিযোগ উঠেছে, তখন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা সরে যান।

পরবর্তীতে জোহরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার পর একা পেয়ে আব্দুস সবুর সেখের ওপর হামলা চালানো হয়। এজাহারে অভিযোগ করা হয়, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। প্রথমে তাঁকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের তিনটি স্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার বলেন, ‘লংমার্চের সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জামায়াত কর্মীদের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন ক্ষুব্ধ হয়ে আব্দুস সবুরকে ধরে কিল-ঘুষি মারে। কাঠের আঘাতের কারণে হয়তো রক্তপাত হয়ে থাকতে পারে, তবে কুপিয়ে জখম করার অভিযোগটি সত্য নয়।’

মামলার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ‘শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন