জাতীয়

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন সুযোগ নেই

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন সুযোগ নেই

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা পাস করা হয়। এর ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু আইনে পরিণত হলো।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির হত্যায় জড়িত দুই আসামীকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ওসমান হাদির হত্যায় জড়িত দুই আসামীকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেফতার সন্দেহভাজনদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির আবাসন, নগর বিষয়ক ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী-র সঙ্গে বৈঠক করেন।

২৫ জুলাই, ২০২৬
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের সালাত শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, '৭১ ও ২৪ এর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবাই মিলিতভাবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।'

২৫ জুলাই, ২০২৬
শহীদ হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেফতার

শহীদ হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করার অভিযোগে আলোচিত ফিলিপ সাংমাকে ভারতে আটক করা হয়েছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়। কলকাতাভিত্তিক কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

২৫ জুলাই, ২০২৬
সময়ের আলো'তে সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন

সময়ের আলো'তে সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন

রাজধানীর মগবাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান চলাকালীন ৮০ বছরের বৃদ্ধ নাঈমুদ্দিন তার ছোট্ট জীবিকার দোকান হারিয়েছেন। তবে তাকে নিয়ে ‘সময়ের আলো’ পত্রিকায় প্রকাশিত মানবিক প্রতিবেদন ভাইরাল হওয়ার পর নানা ব্যক্তি, সংগঠন এবং সরকারি পদক্ষেপের মাধ্যমে বৃদ্ধকে সহায়তার জন্য এগিয়ে আসতে চেয়েছেন। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২১ মার্চ) দিন দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে শুভেচ্ছা সাক্ষাত হয়। সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
এবার ভারতের কাছে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা

এবার ভারতের কাছে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার আবারও আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, দিল্লি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ পুনর্ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি বলেছেন, পাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ খাত অনেকটাই পিছিয়ে পড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করে পাটপণ্যের বৈচিত্র্য বাড়িয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না: পাম্প মালিক সমিতি

ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না: পাম্প মালিক সমিতি

বিজ্ঞপ্তিতে বলে হয়, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত তেল ক্রয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে তেল ক্রয়ের আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আগামী ১০ দিনের মধ্যে পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ শেষ হয়ে যেতে পারে। সংগঠনটি সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-দিল্লির সম্পর্ক জোরদারে খোলামেলা আলোচনার আহ্বান হাইকমিশনারের

ঢাকা-দিল্লির সম্পর্ক জোরদারে খোলামেলা আলোচনার আহ্বান হাইকমিশনারের

হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাস্তবভিত্তিক অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, এমন এক সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে কোনো পক্ষ এগিয়ে বা পিছিয়ে থাকবে না; বরং পারস্পরিক সম্মান, ভারসাম্য ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রতিষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে দেশব্যাপী এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগ আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু