জাতীয়
জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণে যুক্ত ৩৫ হাজারের বেশি ওয়েবসাইট
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসপায়ার টু ইনোভেট (এটুআই) জানিয়েছে, বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর জাতীয় তথ্য বাতায়নের সঙ্গে যুক্ত। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদপ্তর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইটও এই প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।
শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, ৪৩টি ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে। সেই পরিকল্পনার আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।'
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কার্যক্রমের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেওয়া হবে। পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতও এই সুবিধা পাবেন। এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদেরও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের আর্থিক কাঠামো অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংসদে পাস
অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি জানিয়েছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সম্ভব নয়, এই সিদ্ধান্ত জনগণ করবে। তবে সরকার গঠনের পরই সেই অধ্যাদেশকে আইন আকারে পাস করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ দল মিছিল-সভা, সমাবেশ, কার্যালয় খোলা, ব্যাংক হিসাব ব্যবহার, পোস্টার-ব্যানার প্রচার বা সংবাদ সম্মেলন করলে ৪ থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কড়া নির্দেশ
সভায় শ্রমমন্ত্রী বলেন, 'কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে।' সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'যারা ভোট দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও সরকারের দায়িত্ব। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।' সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়, যেখানে তিনি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন।
রাজধানীর কোথায় কখন হবে ঈদের জামাত
রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বছর রাজধানীতে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
দেশবাসীর রায়কে অবমূল্যায়নের অভিযোগ এনে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, 'দেশবাসীর রায়ের মূল্যায়ন হয়নি, তারা কোনো প্রতিকারও পায়নি। এই অবমূল্যায়ন বিরোধী দল মেনে নেবে না।' তিনি আরও দাবি করেন, আগের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনে আলাদা কমিটি হলে সেখানে সমান প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছিল।
ভিসা নিয়ে বাংলাদেশকে ইউরোপের ১৩ দেশের যৌথ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শও দেওয়া হয়েছে।
সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদকে। তিনি বলেন, জাতীয় ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দেশ যখন নেতৃত্বশূন্য, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা জনযুদ্ধের সূচনা করেছিল। তিনি বলেন, প্রকৃত ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে যার যতটুকু অবদান, তা যথাযথভাবে তুলে ধরতে হবে।
দিল্লিতে দুই প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তির প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার (২০ মার্চ) সকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্দোলনে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
ডা. শফিকুর রহমান বলেন, 'গণভোটের রায় বাস্তবায়নে সরকারি দলের বর্তমান অবস্থান তাদেরকে বিস্মিত, আহত ও মর্মাহত করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা ও রায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।' এর আগে, সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ এনে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।