জাতীয়
জাতীয় সংসদে এক দিনে ৭ বিল পাস, বিরোধী দলের তিনটিতে নোট অব ডিসেন্ট
জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) এক দিনে সাতটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচন সংশ্লিষ্ট বিল। অন্যান্য পাসকৃত বিলের মধ্যে রয়েছে ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স (সংশোধন) বিল।
খামেনির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব
অধিবেশনের শুরুতেই খামেনির কর্মময় জীবন, রাজনৈতিক সংগ্রাম ও ধর্মীয় নেতৃত্বের ওপর ভিত্তি করে বিস্তারিত শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, তার মৃত্যুতে বিশ্ব একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারিয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়, ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আলি খামেনি। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন।
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী, থাকবেন যেখানে
সরকারি বাসভবন ‘যমুনা’য় না উঠে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে না উঠে নিজের গুলশানের বাসাতেই অবস্থান করছেন। দেশে ফেরার পর থেকেই তিনি সপরিবারে এই বাসায় বসবাস করছেন এবং বাসাটি তার প্রয়োজন অনুযায়ী সাজানো-গুছানো রয়েছে।
সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াকআউট
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ সময় সংসদ কক্ষে উত্তেজনা সৃষ্টি হলে স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন হবে: স্থানীয় সরকার মন্ত্রী
রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রাঙ্গণে মঙ্গলবার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে ক্লাবের স্থায়ী সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। খেলোয়াড়রা যাতে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ক্ষোভ-হতাশা
জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশের পর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা এসব অধ্যাদেশ বাতিলের উদ্যোগে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, অধ্যাদেশ দুটি বাতিল হলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা দুর্বল হয়ে পড়তে পারে। এ বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ৫ এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকদের মধ্যে কোনো বিভক্তি নেই; বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষর করেন।
স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি দেশবাসীকে সম্মিলিতভাবে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বুধবার (২৫ মার্চ) দেওয়া বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেন, 'দেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।' রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল করেন। পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াকআউট করেন।
৩ কারণে 'অপরাধী' রাষ্ট্রপতির বক্তব্য শুনতে পারি না : জামায়াত আমির
শফিকুর রহমান বলেন, ‘এই সংসদ জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারা যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। কিন্তু আমাদের সেই আহ্বান গ্রহণ করা হয়নি।’ রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলে ধরে তিনি বলেন, 'অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপতি কোনো অবস্থান নেননি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে সে সময়ের কোনো খুনের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেননি বা কার্যকর ব্যবস্থা নেননি।'
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার গভীর রাতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে। ডিবি ও গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
দেশে ১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার
সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা মোকাবিলায় এবং অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা স্বাভাবিক রাখতে দ্রুত প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক লাখ টন অপরিশোধিত তেল কেনার অনুমোদনের পাশাপাশি বৈঠকে ইন্দোনেশিয়ার পিটি ভুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার টন ডিজেল ‘এস’ (০ে.৫% সালফার) এবং এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে এক লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানের ডিজেল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।
সচিব পদে বড় পরিবর্তন, ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার গভীর রাতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে। ডিবি ও গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।