জাতীয়
ঢাবিতে মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২,৩৫,০০০ ডলারের অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের দূতাবাসের
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, এই অনুদান বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। ইতোমধ্যে এ ফান্ডের মাধ্যমে দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। অনুদান গ্রহণ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় মুসা খান মসজিদের ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, স্থায়ী ডিজিটাল আর্কাইভ স্থাপন এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে।
শূন্য স্পিকারে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হবে। তবে এবারই প্রথম সংসদের উদ্বোধনী বৈঠক শুরু হচ্ছে স্পিকারের চেয়ার শূন্য রেখে। অধিবেশনের শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। তাঁর বক্তব্যের মাধ্যমেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর তিনি কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে বৈঠকে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। ওই সদস্যের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ঢাকাসহ দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এর বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, 'ইতোমধ্যে ১২০টি অধ্যাদেশের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। পর্যালোচনার ক্ষেত্রে জুলাই সনদ ও দেশের সংবিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই-সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে পূর্ণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।' তিনি আরও জানান, অবশিষ্ট ১৩টি অধ্যাদেশ নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে।
হাজার কোটি টাকার প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত হবে: পানিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী বলেন, 'বিশ্ব পানি দিবসের গুরুত্ব সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা, পানি সংরক্ষণ, দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।' খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'বর্তমানে এ কর্মসূচি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮১ সাল পর্যন্ত চলমান কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তনু হত্যা মামলা: সন্দেহভাজন সাবেক ৩ সেনা সদস্যের ডিএনএ নমুনা মেলানোর নির্দেশ আদালতের
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি তুলে ধরেছেন। আদালতের তলবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা কুমিল্লার আদালতে উপস্থিত হয়ে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখার আবেদন করেন। আদালত সেই আবেদনে সম্মতি দিয়েছেন। সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক দশক পূর্ণ হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। এ অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মমিনুল হকের আদালতে হাজির হন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের রাজধানীর কল্যাণপুর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
বগুড়ায় দুর্ঘটনায় পরিবার হারানো শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি গুরুতর আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত শিশুটিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। শিশুটির চিকিৎসার সকল ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন।
‘জুলাই সুরক্ষা’ নিয়ে একমত সবাই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পর্যালোচনাধীন ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু অধ্যাদেশ বিদ্যমান অবস্থায়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে সংসদে উত্থাপন করবে। কিছু অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীসহ বিল হিসেবে আনা হবে। আর যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে না, সেগুলো চলতি অধিবেশনেই ল্যাপস (বাতিল) হবে; প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে উপস্থাপন করা হবে।'
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর সংসদ নেতা অধিবেশনের এ সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। প্রস্তাবটি অপর এক সংসদ সদস্য সমর্থন করবেন। পরে যার নাম প্রস্তাব করা হবে, তিনি অস্থায়ীভাবে অধিবেশনে সভাপতিত্ব করবেন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর ভাষণের মাধ্যমে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হবে।
কোকোলা ওয়েফারে শিশুর আলসারের ঝুঁকি! আদালতে স্বীকারোক্তি
জনস্বাস্থ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য বিশ্লেষক ইলিয়াস জাহেদী জানান, পণ্যটির অম্লতা ও এসিডে অদ্রবণীয় ছাইয়ের পরিমাণ নির্ধারিত মানের বাইরে পাওয়া গেছে। এতে ধারণা করা যায়, পণ্যটি নিম্নমানের উপাদান দিয়ে তৈরি অথবা নষ্ট হয়ে গেছে। এছাড়া এতে ময়লা বা বালিজাতীয় উপাদান মিশ্রণের প্রমাণ পাওয়া গেছে, যা উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার ত্রুটির ইঙ্গিত দেয়।
সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে বিষয়টি সংসদের সামনে উত্থাপন করেন অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন। এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি মির্জা ফরখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা সমর্থন করেন।
ঈদসামগ্রী বিতরণে জামায়াতের পোস্ট নিয়ে উদ্বেগ চীনা দূতাবাসের
অনুদান বিতরণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রকাশিত জামায়াতের কিছু পোস্ট নিয়ে চীনা দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দূতাবাস জানায়, সামাজিক মাধ্যমে কিছু কনটেন্ট বাস্তবতার সঙ্গে মিলছে না। তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে জানিয়েছে, চীন নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় সমর্থন প্রদান করে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।