জাতীয়
দেশে আর মবকালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—দেশে কোনো ধরনের মব কালচার চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সড়ক অবরোধের প্রবণতা দেখা গিয়েছিল, তা আর বরদাস্ত করা হবে না।' মব সহিংসতা ও সংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, 'সব ধরনের সহিংস ঘটনাকে মব বলা ঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা ও ভাঙচুর সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হয়।'
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। তিনি বলেন, বিদ্যমান সব চুক্তিই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই; যা কিছু চুক্তি আছে, তা আগেই প্রকাশ করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ পররাষ্ট্রমন্ত্রী তখন উপস্থিত ছিলেন, যখন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দেশে রাজনৈতিক পরিবর্তন না এলে ফের গণঅভ্যুত্থান হতে পারে: পরিবেশ মন্ত্রী
আবদুল আউয়াল মিন্টু বলেন, দারিদ্র্য ও বৈষম্য কমাতে ভালো রাজনীতি ও অর্থনীতি অপরিহার্য। তার মতে, এই দুইয়ের সম্পর্ক যমজ ভাইয়ের মতো; ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয় এবং ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির উদাহরণও নেই। তিনি বলেন, এ দুইয়ের ঘাটতি তৈরি হলে দারিদ্র্য ও বৈষম্য বাড়ে এবং মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়। বাংলাদেশ ও নেপাল সাম্প্রতিক সময়ে এ বাস্তবতার উদাহরণ উল্লেখ করে তিনি সতর্ক করেন, নতুন বাস্তবতায় ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির নেতৃত্বে আবার গণঅভ্যুত্থান ঘটতে পারে।
এখন পর্যন্ত কোনো ভোগান্তির অভিযোগ পাইনি: সড়ক পরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভোগান্তির কোনো অভিযোগ আমরা পাইনি। কোনো ধরনের যানযট নেই। যে দুই-তিনটি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, 'রাজধানী থেকে সময়মত বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতেই যাত্রা করছেন। এখন পর্যন্ত যমুনা সেতুতে স্বাভাবিক দিনের তুলনায় ৩২ হাজারের বেশি যান পারাপার হয়েছে।'
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: ১২ দিনে ঢাকায় ৩৯১ ফ্লাইট বাতিল
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ঢাকামুখী বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। বেবিচক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
নির্বাচনে প্রধানমন্ত্রীর ব্যয় ২৩ লাখ টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের রিটার্ন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে ব্যয়ের হিসাব জমা দেন। আজ সোমবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু
তিনি জানান, ৮ মার্চ ইফতারের সময় আল খারিজের আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে হামলায় গুরুতর আহত মামুন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, তার এক ছেলে সন্তান রয়েছে। নিহতের পরিবার মরদেহ দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন।
সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল আটক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খিলগাঁও এলাকায় তার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের একটি টিম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর মামলায় আবদুল জলিল মন্ডলের নাম রয়েছে।
হাসিনা ফেরাতে দিল্লিকে চিঠি দেয়নি সরকার: শামা ওবায়েদ
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় দিল্লিতে চিঠি পাঠানো হলেও নবগঠিত বিএনপি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে 'মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনর্বহালের দাবি জানান, যা পঞ্চম সংশোধনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল এইটে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার তা বাতিল করে দেয়। তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এটি পুনঃস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
শাওয়ালের চাঁদ দেখা নিয়ে কাল বৈঠকে বসছে জাতীয় কমিটি
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।
স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ করেই গড়ে উঠবে সচেতন আগামী প্রজন্ম: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মান্তরে তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই একটি সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক জাতি গড়ে ওঠে। ইতিহাস কেবল অতীতের স্মৃতি নয়; এটি জাতির পরিচয়, চেতনা ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ করতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচার অপরিহার্য।