জাতীয়
দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
র্যাবের প্রাথমিক তদন্তে দেখা গেছে, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত দুই গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। এ ঘটনার পর তারা পালিয়ে যান। বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, 'রেলক্রসিংয়ে গেট বন্ধ না রাখায় দুর্ঘটনাটি ঘটে। দায়িত্বরত গেটম্যানদের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।'
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত!
ওয়ান-ইলেভেনের অন্যতম অনুকুশীলব, কুচক্রীদের সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে যোগাযোগ রক্ষা করা, বিএনপি ভাঙার অপচেষ্টা ও অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সদ্য বিদায়ি অর্ন্তবর্তী সরকারের সময়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে তাঁর পুত্র এম সাফাক হোসেনের একচ্ছত্র প্রভাবে বন্দরে অচলাবস্থার সৃষ্টির বিষয়গুলো নিয়েও তদন্ত হবে বলে জানা গেছে। ওয়ান-ইলেভেনের সময় সাখাওয়াত হোসেন ছিলেন নির্বাচন কমিশনের প্রভাবশালী কমিশনার।
সরকারের জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে আছে। তবে দেশজুড়ে জ্বালানি সরবরাহে কোনো তৎপরতা বা ঘাটতি দেখা যাচ্ছে না।' তিনি আরও জানান, বাংলাদেশের জ্বালানির দাম প্রতিবেশী দেশের তুলনায় যথেষ্ট কম এবং জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার থেকে বিরত থাকার আহ্বান জানান।
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে আছে। তবে দেশজুড়ে জ্বালানি সরবরাহে কোনো তৎপরতা বা ঘাটতি দেখা যাচ্ছে না।' তিনি আরও জানান, বাংলাদেশের জ্বালানির দাম প্রতিবেশী দেশের তুলনায় যথেষ্ট কম এবং জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার থেকে বিরত থাকার আহ্বান জানান।
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসসহ সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম নোটিশটি জারি করেন এবং বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে হস্তান্তর করার সঙ্গে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে।
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকেই শুরু করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে আমরা ধীরে ধীরে বা পর্যায়ক্রমে উন্নত করার চেষ্টা করছি। তবে এটি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়; এর জন্য সময় লাগবে। আমরা গণতান্ত্রিক ভালো চর্চাগুলো প্রতিষ্ঠা করতে চাই। অতীতের খারাপ সংস্কৃতি দূর করে ভালো সংস্কৃতি চর্চা, সৃষ্টি ও লালনের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আর সেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমরা জাতীয় সংসদ থেকেই শুরু করতে চাই।
সরকারের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী সাধারণ আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
একান্ত সচিব পেলেন বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণলয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম। মঙ্গলবার (২৪ মার্চ) তার নিয়োগ প্রসঙ্গে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এই নিয়োগ আদেশ জারি করেছেন।
জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত পাঠদানের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী বলেন, 'জ্বালানি সংকট কেবল বাংলাদেশে নয়, এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। তাই আমরা আমাদের স্কুল সিস্টেমে অনলাইন শিক্ষাকে অন্তর্ভুক্ত করে ‘অন-অ্যান্ড-অফলাইন ব্লেন্ডিং’ পদ্ধতি চালু করার পরিকল্পনা করছি।' তিনি আরও বলেন, 'সপ্তাহে পাঁচ দিন ক্লাস চলার সময় আমরা বিভিন্ন কারণে কিছু ক্লাস হারিয়েছি। এজন্য ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তাও করা হচ্ছে। তবে পুরোপুরি অনলাইনে পাঠদান করলে শিক্ষার্থীরা সামাজিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সব দিক বিবেচনা করে সমাধান বের করার চেষ্টা করছি।'
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আজ আগারগাঁওস্থ বন অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সংসদে জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর কথার কড়া জবাব দিলেন জয়নুল আবদিন ফারুক
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সংসদে বলেছেন, আইমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তিনি স্পিকারকে অনুরোধ করেন, আইনমন্ত্রীর বক্তব্য যদি অনুমোদন দেওয়া হয় তবে তা গ্রহণযোগ্য হবে, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে, যা রিলেভেন্ট অনুসারে অনুমতি দিলে ভালো হবে।
‘জুলাই যোদ্ধার বিরুদ্ধে মামলা হলে রাজাকার হত্যায় মুক্তিযোদ্ধার নামেও কি মামলা হবে’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা চলতে দেওয়া উচিত নয়, কারণ এটি মুক্তিযুদ্ধ ও ইতিহাসের সংবেদনশীল প্রসঙ্গে তুলনীয় পরিস্থিতি তৈরি করবে। তিনি বলেন, ‘এখন যদি বলা হয় তাদের মামলা করতে দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকার হত্যা করার দায়ে কি মামলা করা যেত? অনেকটা সে রকম।’