জাতীয়

সপ্তাহে ৬ দিন ক্লাস, অনলাইনে ৩ দিন

সপ্তাহে ৬ দিন ক্লাস, অনলাইনে ৩ দিন

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে (অফলাইন) পাঠদান করা হবে।

২৫ জুলাই, ২০২৬
সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল

সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তাঁর নাম প্রস্তাব করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন আরেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সংসদের সামনে উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয় এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ থাকবে। জামাত শেষে সাধারণ মুসল্লিরা প্রধানমন্ত্রীকে সরাসরি ঈদ শুভেচ্ছা জানাতে পারবেন। প্রতিবন্ধক আবহাওয়ার কারণে যদি ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে বিকল্প স্থান হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।'

২৫ জুলাই, ২০২৬
নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নতুন স্পিকার পদে প্রথমে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার পদে শপথ করান ব্যারিস্টার কায়সার কামালকে। জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন জমা পড়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই মনোনয়ন গ্রহণ করেন। প্রস্তাব সংসদ সদস্য নুরুল ইসলাম উত্থাপন করেন এবং রকিবুল ইসলাম তা সমর্থন করেন। প্রস্তাব সংসদে হ্যাঁ ভোটের মাধ্যমে পাশ হয়।

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতির  অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির  অবস্থান

রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

রাষ্ট্রপতির অভিশংসন ও সংসদ সদস্যদর সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ সহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। এর নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২৫ জুলাই, ২০২৬
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

পরিবার সূত্র জানিয়েছে, ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থা অবনতি হওয়ায় গভীররাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অন্যান্য সংসদ সদস্যদের মতো মির্জা আব্বাসেরও উপস্থিত থাকার কথা ছিল।

২৫ জুলাই, ২০২৬
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি দল, মত বা ধর্ম নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করি। আমাদের রাজনীতি দেশের এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন ও সহযোগিতা চাই। সকল দলের নির্বাচিত সংসদ সদস্যদের সহযোগিতাও আশা করছি।' তারেক রহমান বলেন, 'দল বা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাঁবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম এবং নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।'

২৫ জুলাই, ২০২৬
দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

সরকারের এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোহাম্মদ আমিন উর রশিদকে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান নির্বাচন কমিশনার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান নির্বাচন কমিশনার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত সরকারের জারি করা আদেশকে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হয়েছে। সংবিধানের চতুর্থ তফসিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা বিলুপ্ত হওয়ায় ওই আদেশের ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বানের সুযোগ নেই। তিনি বলেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল, যা না অধ্যাদেশ, না আইন; বরং সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ন করার একটি ব্যর্থ চেষ্টা।

২৫ জুলাই, ২০২৬
সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার

সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে স্থবিরতা সৃষ্টি হয়েছিল, তা পুনরাবৃত্তি দেখা না চায় ঢাকা। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক থমকে যাওয়ার পর বাংলাদেশ তা স্বাভাবিক করতে চায়।

২৫ জুলাই, ২০২৬
দলীয়  সকল পদ ছাড়লেন নতুন স্পিকার মেজর হাফিজ

দলীয় সকল পদ ছাড়লেন নতুন স্পিকার মেজর হাফিজ

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। তবে ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, ব্যাপক বিমান হামলার পরও ইরানে সরকারবিরোধী কোনো বড় গণঅভ্যুত্থানের কোনো লক্ষণ দেখা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নীতিনির্ধারণী মহলের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন, ইরানি জনগণ এখনও সংকটকালীন সময়ে সরকারের পাশে অবস্থান নিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রেশম শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রেশম শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশীয় ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রেশম খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এ খাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ নারী। এই শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। এজন্য বিদেশি বিনিয়োগ আনতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু