জাতীয়

পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন, মহান স্বাধীনতা দিবস আজ

পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন, মহান স্বাধীনতা দিবস আজ

১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির কাছে ইতিহাসের এক অভূতপূর্ব দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে শুরু হয়েছিল বাঙালির প্রতিরোধ। ৯ মাসের প্রাণপণ লড়াইয়ের পর অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ, যার লাল-সবুজ পতাকা আজ বাঙালির অহংকারের প্রতীক। রক্ত, বেদনা ও অদম্য সাহসের বিনিময়ে গড়া এই ইতিহাসের নামই ২৬ মার্চ – স্বাধীনতা যুদ্ধের সূচনার দিন। আজ ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৫ জুলাই, ২০২৬
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

২৫ জুলাই, ২০২৬
সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এই কমিটিতে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচিত সদস্যরা সবাই থাকবেন। তিনি আরও জানান, কমিটির বাইরে সংবিধান বিশেষজ্ঞ, পত্রপত্রিকার সম্পাদক, আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকদেরও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেন। ১৮৫ পৃষ্ঠার রায়ে বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের থেকে পৃথক রাখা ও বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ হলো বিচার বিভাগের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর, যা ১৯৭২ সালের মূল সংবিধানে পুনর্বহাল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, কমেছে চাপ

শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, কমেছে চাপ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে যাত্রা করছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা কম দেখা গেছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রী উপস্থিতি কম।

২৫ জুলাই, ২০২৬
লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছ থেকে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছ থেকে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শরীয়তপুরের গোসাইরহাটে বিদ্যালয়ের ক্লাসরুমে মোবাইল নিয়ে আসাকে কেন্দ্র করে সহপাঠী ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র জুনায়েদ গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে জুলাই আন্দোলনের ট্রফি নিয়ে নির্বাচনের তারিখ এনেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে সবাই অংশ নিয়েছিলেন, কিন্তু ট্রফি নেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। তিনি বলেন, “ক্যাপ্টেন একজনই ছিলেন, তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে নির্বাচনের তারিখ নিয়ে আসেন। এতে প্রমাণিত হয় ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্বে মূল ভূমিকা কোন দলের এবং কোন নেতার ছিল।”কোনো শিক্ষক ঘটনার বিষয়ে মন্তব্য করেননি।

২৫ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল

প্রতিবেদনে বলা হয়, আজহারি তার বক্তব্যে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ইহুদিদের নিয়ে একাধিক আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তিনি দাবি করেন, ‘এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার’ জন্য ইহুদিরাই দায়ী এবং এমনকি এই রোগ সৃষ্টির পেছনেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা কাঠামোয় চুক্তিভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি/সিইও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। একইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন

বিএনপির শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা এবারও দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করবেন। প্রতি বছরের মতোই অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কেন্দ্রীয় কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের কয়েকজন শীর্ষ নেতা রাজধানী ঢাকায় অবস্থান করবেন।

২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরবর্তী সময়ে শুরু হয় সৈন্যবাহিনীর মার্চপাস্ট। আজকের কুচকাওয়াজে রয়েছে বিশেষ আকর্ষণ ফ্লাই-পাস্ট, যা দর্শকদের ভিড়কে আরও উজ্জীবিত করেছে। অনুষ্ঠানের আনন্দে অংশ নিতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন হাজার হাজার দর্শনার্থী।

২৫ জুলাই, ২০২৬
মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, আইজিপি আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর আইজিপি আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু