সরানো হচ্ছে সড়ক পরিবহনের শেখ রবিকে, কয়েকটি মন্ত্রণালয়ে আলোচনায় নতুন মুখ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভার কলেবর আরও বাড়ছে। এ ক্ষেত্রে অন্তত পাঁচটি মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি দপ্তরে রদবদল আসতে পারে বলে সরকার ও বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পর এ আলোচনা আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে শিগগিরই এ সম্প্রসারণ কার্যকর হতে পারে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীকে সরিয়ে একক দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে শেখ রবিউল আলম রবি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ একাধিক দায়িত্বে থাকলেও তাকে সেখান থেকে সরানোর বিষয়টি আলোচনায় রয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের ওপর থাকায় কাজের গতি ধীর হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এজন্য প্রতিটি মন্ত্রীকে একক দপ্তরে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

নীতিনির্ধারক মহলের ভাষ্য অনুযায়ী, অর্থ, বাণিজ্য, শিক্ষা ও পরিবহনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে চাপ কমাতে নতুন নেতৃত্ব আনা হতে পারে। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে মন্ত্রিসভার আকার সম্প্রসারণকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

২০০১ সালে বিএনপি সরকারের সময় প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬০ জনে উন্নীত করার নজিরও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন পদক্ষেপে কয়েকজন উপমন্ত্রী ও সংরক্ষিত নারী আসনের একজন সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ কয়েকজন অভিজ্ঞ রাজনীতিকের নাম আলোচনায় রয়েছে। টেকনোক্র্যাট কোটায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন্নবী খান সোহেলের নামও শোনা যাচ্ছে। প্রতিমন্ত্রী হিসেবে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ উপনেতা করার সম্ভাবনার কথাও জানা গেছে। আলোচনায় আছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

এরই মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতাবলে যেকোনো সময় এ রদবদল ও নতুন নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে দলীয় নীতিনির্ধারকরা বলছেন, বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সিদ্ধান্ত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি