সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৬:২৭:০০
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে নির্দিষ্ট কিছু সড়ক ও এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদের অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে সংসদীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় নির্ধারিত এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় পদার্থ বহনও নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপির নির্ধারিত সীমানার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর পর্যন্ত সড়ক এলাকা। পাশাপাশি বাংলামোটর লিংক রোড, হোটেল সোনারগাঁওসংলগ্ন সার্ক ফোয়ারা, পান্থপথ, গ্রিন রোড ও ফার্মগেটের নির্দিষ্ট অংশও এ বিধিনিষেধের আওতায় থাকবে।

এ ছাড়া শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণি, বিজয় সরণি, ইন্দিরা রোড এবং মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন এলাকাতেও একই নির্দেশনা কার্যকর হবে। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ছাড়াও নির্ধারিত সীমানার ভেতরের সব সড়ক ও গলিপথে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

আগামী সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান