২০২৬-২৭ শিক্ষাবর্ষে কুবিতে যুক্ত হতে পারে নতুন তিন বিভাগ

ম
মোঃ ইব্রাহিম (কুবি প্রতিনিধি)
৫ নভেম্বর, ২০২৬ ১৭:০৬:১৯

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর বিষয়ে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে নতুন তিনটি বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে এ জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন বিভাগ চালুর বিষয়ে গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে বৈঠকে চারটি বিষয়ের প্রস্তাব তুলে ধরে কুবি কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিভাগগুলো হচ্ছে—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং রোবোটিক্স।

এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে ইউজিসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত বিভাগগুলো প্রকৌশল অনুষদের অধীনে চালুর পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে দুটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি আশ্বাস দিয়েছে। তৃতীয় বিভাগ হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, চারটি বিভাগ চালুর অনুমতি চাওয়া হলেও এখন পর্যন্ত দুটি বিভাগের বিষয়ে মৌখিক আশ্বাস পাওয়া গেছে। আরও একটি বিভাগ চালুর সম্ভাবনা যাচাইয়ে ইউজিসি কমিটি গঠন করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরও জানান, আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সময় ঘনিয়ে আসায় দ্রুত অনুমোদন পাওয়ার চেষ্টা চলছে। নতুন বিভাগ চালু হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও মোট আসনসংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোতে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে ইউজিসির কাছে আবেদন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান