রাঙামাটিতে পুলিশের সাইবার সেলে উদ্ধার ৫১ হারানো ফোন

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
৫ নভেম্বর, ২০২৬ ১৫:৪২:২০

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেতে রাঙামাটি জেলা পুলিশের কাছে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ৫১টি ফোন উদ্ধার করা হয়েছে। পরে এসব ফোন শনাক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে রাঙামাটির বাসিন্দাদের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে সেগুলো উদ্ধার করে মালিকানা যাচাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ভুক্তভোগীরা। এ সময় তাঁরা জেলা পুলিশ ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ. এম. মাহমুদ এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান