জাতীয়
ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ক বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এসব মামলার বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
চাহিদা বাড়ায় তৈরি তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে হঠাৎ বেড়ে যাওয়া তেলের চাহিদার কারণে দেশে অস্থিরতা দেখা দিয়েছে, তবে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, 'হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সংকটের মত পরিস্থিতি তৈরি হয়েছে, তবে জনগণকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের মজুত পর্যাপ্ত, তাই সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন।'
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ
রোববার (৫ এপ্রিল) সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। পরে তা সংসদে পাস হয়। উক্ত বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। এছাড়া, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও বয়সসীমা ৩২ এবং স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে ৩২ বছর করা হয়েছে।
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রহমান সভায় বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সব প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশটির অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের অভাবের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে এখনও অনেক পিছিয়ে রয়েছে বিশ্ব সম্প্রদায়।
প্রধানমন্ত্রী ও আইএমএফ এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অফিস জানায়, আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠতার ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ১
পুলিশ জানায়, রিয়াদ দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং জাল পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। তার ফেসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা বলে দাবি করা একাধিক ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জুলাই আন্দোলনের ‘ইনডেমনিটি’ সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার ( ২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে মাথায় রেখে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।'
সিলেটে ৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি অনুষ্ঠানটি চালু হয়েছিল। একসময় বন্ধ হয়ে গেলেও বর্তমানে এটি আবার প্রচারিত হচ্ছে। এবার সেই ধারাবাহিকতায় নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।' তিনি আরও বলেন, '২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ইশতেহারে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে শুরু করেছে।'
গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী
জাতীয় সংসদে গুম সংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে সম্ভাব্য সাংঘর্ষিকতা এড়াতে তা আরও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ আইন যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের সঙ্গে বিরোধ সৃষ্টি না করে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রোববার (৫ এপ্রিল) সংসদে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমানের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ
তিনি বলেন, 'ঈদের ছুটির পর আজকের প্রথম অফিসে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে কর্মপরিকল্পনা ও ফলোআপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।' প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি মতো দেশে উচ্চশিক্ষা নিতে যাবেন, তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ১০ লাখ টাকার ঋণ নিশ্চিত করা হবে। এটি শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি হিসেবে ব্যবহার করা যাবে।”'
তদবিরের জন্য কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ
পুলিশ সদর দপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কিছু পুলিশ কর্মকর্তা অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এই কার্যকলাপের কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন এবং দৈনন্দিন সরকারি কাজও বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।