অপেক্ষা দীর্ঘ ১১ বছরের, পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে এ বিষয়ে স্পষ্টতা আসতে পারে।

সাম্প্রতিক সময়ে নতুন পে-স্কেল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হলেও সরকার, অর্থ মন্ত্রণালয় কিংবা পে-কমিশনের কোনো দায়িত্বশীল ব্যক্তি এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অন্তর্বর্তী সরকারের সময় যে অনিশ্চয়তা ছিল, তা এখনো কাটেনি। ফলে চাকরিজীবীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে কি না এবং হলেও তা কীভাবে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেন, সরকার এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য না দেওয়ায় কর্মচারীদের মধ্যে শঙ্কা কাজ করছে। বিভিন্ন বিষয়ে নিয়মিত বক্তব্য ও ব্রিফিং এলেও পে-স্কেল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় বা অর্থসচিবের পক্ষ থেকেও কোনো অবস্থান জানানো হয়নি। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আবদুল মালেকের ভাষ্য, সরকারি কর্মচারীরা এক যুগের কাছাকাছি সময় ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতিতেও পে-স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছিল। আগামী ১১ জুন প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হবে। চাকরিজীবীদের প্রত্যাশা, সেখানে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানালেও ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। গত ৩১ মে সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলামের যৌথ বিবৃতিতে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ বছরে সরকারি কর্মচারীদের বেতনে মৌলিক পরিবর্তন না এলেও জীবনযাত্রার ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে অনেক নিম্নপদস্থ কর্মচারী অতিরিক্ত আয় করতে চাকরির পাশাপাশি খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সরকার তিন বছরে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। তবে সংগঠনের নেতারা বলছেন, অতীতে নতুন পে-স্কেল চালুর আগে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতো। পাশাপাশি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করা এবং পরবর্তী ধাপে অন্যান্য ভাতা চালুর নজির রয়েছে। এবারও একই পদ্ধতি অনুসরণের দাবি জানিয়েছেন তারা।

দায়িত্বশীল সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী, নতুন বেতন কাঠামো সম্পূর্ণ বাস্তবায়নে তিনটি অর্থবছর সময় লাগতে পারে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পেতে পারেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে নতুন পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। এই ধীরগতির বাস্তবায়ন পরিকল্পনাই চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের অন্যতম কারণ হয়ে উঠেছে।

এ অনিশ্চয়তার অবসান ঘটতে পারে আগামী সপ্তাহেই। রাষ্ট্রপতির আহ্বানে আগামী ৭ জুন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। সেদিনের বাজেটেই স্পষ্ট হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নে সরকারের চূড়ান্ত অবস্থান কী এবং বর্তমান অনিশ্চয়তার অবসান ঘটবে কি না। সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি