জাতীয়
১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রোববার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২৯ মার্চ রোববার দুপুরে সরকারি দলের সংসদীয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে এবং ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার
বৈঠক সূত্রে জানা গেছে, কাজাখস্তানভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ১ লাখ টন ৫০ পিপিএম সালফারমানের ডিজেল সরাসরি ক্রয়ের মাধ্যমে আমদানি করা হবে। মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকার সমান। প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে ৭৫.০৬ ডলার।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন ও এর ঐতিহাসিক ফলাফল তুলে ধরেই প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড। সোমবার দেশটির পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।
ভারত থেকে আজই আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
সোমবার (৯ মার্চ) বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা যায়। দিনের শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইরান আক্রমণের পর প্রথমবারের মতো এ উচ্চতায় পৌঁছায়। একপর্যায়ে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৫০ ডলারে ওঠে। তবে দিন শেষে দাম দ্রুত কমে দাঁড়ায় ৯৮ দশমিক ৯৬ ডলারে।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ
এর আগে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালী বিধির ৬২ ধারায় বিষয়টির মুলতবি প্রস্তাব তোলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে আলোচনায় সম্মতির কথা জানান। তবে তিনি সংসদ সদস্যদের জন্য বর্তমান সংবিধান, জুলাই জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ ও মদিনা সনদসহ কিছু ডকুমেন্ট সরবরাহের জন্য স্পিকারকে অনুরোধ করেন।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারি তথ্য অনুযায়ী, শুরুতে হতদরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে নিশ্চিত করা হয়। ডাবল ডিপিং বা একই ব্যক্তির একাধিক সরকারি ভাতা গ্রহণ রোধ, সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের বাদ দেওয়ার মতো বিভিন্ন ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই কর্মসূচির আওতায় চূড়ান্ত করা হয়েছে।
২ সচিব প্রত্যাহার, দুই মন্ত্রণালয়ে নতুন সচিব
সরকার প্রশাসনের দুই সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। এর মধ্যে একজন সচিবের পূর্বের প্রত্যাহারের আদেশ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। এছাড়া সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
নারী নির্যাতন ও মাদক রোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্দেশনা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তাবৃন্দ।
এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আট কর্মকর্তা। তিন দফা সময় পরিবর্তনের পর আগামী ১৫ থেকে ১৯ মার্চ তাদের সফরের সময় নির্ধারণ করা হয়েছে। তবে যে প্রকল্পের অর্থে এ সফর হচ্ছে, সেই প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুতে ২ হাজার ৩৮৮ কোটি টাকার প্রকল্পটির ব্যয় দুই দফায় বাড়িয়ে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।
রাইড শেয়ারিং বাইকে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ
নতুন নির্দেশনায় তেল সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত পেশাদার চালকরাই বর্ধিত সুবিধা পাবেন। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। এছাড়া, তেল কেনার সময় ধরন, পরিমাণ ও মূল্যের রসিদ নেওয়া বাধ্যতামূলক। পরবর্তী সময়ে আবার তেল নিতে হলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে, অন্যথায় তেল সরবরাহ করা হবে না।
কদরের সরকারি ছুটিতেও অফিস করেছেন প্রধানমন্ত্রী
পবিত্র শবে কদর ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কার্যক্রম চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শুরু হলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী অফিস করেছেন। এদিন তাঁর কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, তার নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ‘পাঁচটির মতো’ মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।