জাতীয়
অফিসের নতুন সময় জানিয়ে প্রজ্ঞাপন জারি, কমল ব্যাংকে লেনদেনের সময়
দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। তবে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এ পরিকল্পনার পরই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৫ বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার, ফেরত পাবেন বকেয়া বেতন-সুবিধা
ইরান থেকে আবারও তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি সরকার। সোমবার (৯ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা ও এএফপি। পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া দ্বিতীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছিল।
জ্বালানি তেল কালোবাজারি ও মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী
জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ফ্যামিলি কার্ড থেকে খাল খনন; প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ অভূতপূর্ব পদক্ষেপ
সরকার গঠনের প্রথম ২৮ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেনবলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উদ্যোগগুলোকে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেন। মাহদী আমিন বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।
‘জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে আরেক অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে’
জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই সনদের ২২ নম্বর ধারায় বলা হয়েছে, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে। এটি জুলাই সনদের ৬(ক) অনুযায়ী সংবিধান সংশোধনের শর্তে কার্যকর করা সম্ভব। তিনি উল্লেখ করেন, বিএনপি যতটা সম্ভব দক্ষ নারী প্রার্থী দিয়েছে, কিন্তু জামায়াত এই ধারা মানেনি এবং কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি।
সৌদিতে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিরীহ মানুষের প্রাণহানি রোধে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতি প্রশমনে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীর শোক প্রকাশ করেছে।
সংবাদ প্রকাশে মিসইনফরমেশন বা গুজব যেন না ছড়ায় সেদিকে সতর্ক থাকতে হবে: তথ্য প্রতিমনন্ত্রী
প্রধান অতিথির জন্য নির্ধারিত উঁচু চেয়ারে না বসা, তথ্য কমপ্লেক্স নির্মাণে শতভাগ সততা নিশ্চিতের নির্দেশ এবং সাংবাদিকদের জন্য ভবনের ভেতরে লিজভিত্তিক স্থান রাখার প্রস্তাব—এসব উদ্যোগের মাধ্যমে উপস্থিত অতিথি ও শতাধিক সাংবাদিকের প্রশংসা কুড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কেরানীগঞ্জে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
তারেক রহমান কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং প্রাণহানির এই ক্ষতি অপূরণীয়। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশে স্বাভাবিক আছে তেলের সরবরাহ: জ্বালানিমন্ত্রী
সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দেশে পর্যাপ্ত তেল রয়েছে এবং সরবরাহ অব্যাহত আছে। প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সংকট সমাধানে দিনরাত কাজ চলছে এবং দ্রুত সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রের কল্যাণে কথা বলে যাব, কোনো রাজনৈতিক আদর্শ প্রভাবিত করবে না: অ্যাটর্নি জেনারেল
দলীয় প্রভাবমুক্ত থাকার প্রশ্নে তিনি বলেন, “আমি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক দল এবং তার আদর্শিক অবস্থান আমার ব্যক্তিগত ইতিহাসের অংশ, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করব।”
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনে বনানীতে প্রধানমন্ত্রী
সরকারি এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা ও আর্থিক স্থিতি জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের মোট ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।