জাতীয়

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব

অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগ দেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে একবছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এরপর তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।

২৫ জুলাই, ২০২৬
ঈদে সড়কে প্রাণ গেল ২৬ জনের

ঈদে সড়কে প্রাণ গেল ২৬ জনের

ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার (২২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
‘সাগর থেকে দুটি তিমি, আরও দুটি হাঙর আসছে’; চিফ হুইপের রসিকতায় সংসদে হাসির রোল

‘সাগর থেকে দুটি তিমি, আরও দুটি হাঙর আসছে’; চিফ হুইপের রসিকতায় সংসদে হাসির রোল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের দাওয়াতে মজার ছলে দেওয়া এক মন্তব্যে পুরো সংসদে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম খাবারের মেন্যু নিয়ে করা প্রশ্নের উত্তরে ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলতেই হাসিতে ফেটে পড়েন সংসদ সদস্যরা।

২৫ জুলাই, ২০২৬
র‍্যাব, এসবি, সিআইডি ও মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

র‍্যাব, এসবি, সিআইডি ও মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের বিভিন্ন শীর্ষ পদে বড় রদবদল করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), এসবি, সিআইডি এবং চট্টগ্রাম ও ঢাকার মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এসেছে। সোমবার (১৬ মার্চ) এই রদবদলের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র‍্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২৫ জুলাই, ২০২৬
হাদি খুনের মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবিপ্রধান

হাদি খুনের মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবিপ্রধান

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যোগাযোগ করছে। রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'গত ১১ দিনে রাজশাহী মেডিকেলে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ হাসপাতালের পরিচালক ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে থেকে জানাতে ব্যর্থ হয়েছেন। আমি ফোন করার পর তিনি বলেন, মিডিয়া বাড়াবাড়ি করছে। কিন্তু পরে প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, মিডিয়ার তথ্যই সঠিক।' সরকারি প্রক্রিয়ার জটিলতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। এতে আরও জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ দেবে।

২৫ জুলাই, ২০২৬
র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ‍্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ ৯টি সংগঠন এই চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও প্রেরণ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সময়কে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখছে।

২৫ জুলাই, ২০২৬
দেশে জ্বালানি তেলের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ

দেশে জ্বালানি তেলের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ

যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং তেল সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরকারি দলের সংসদীয় দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিকেল চারটায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। ঈদের ছুটির পর এটি ছিল সরকারি দলের সংসদীয় দলের দ্বিতীয় বৈঠক।

২৫ জুলাই, ২০২৬
গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝে কথা বলছেন: আইনমন্ত্রী

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝে কথা বলছেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, 'এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তাদের বক্তব্য সঠিক নয়।' তিনি আরও বলেন, 'বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকে পথ চলতে চায়। ইমোশন ও আইন—দুটোকে একসঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।' ৫ আগস্ট পরবর্তী সময়ের মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।'

২৫ জুলাই, ২০২৬
সরকারের সফলতা তেলের দাম না বাড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের সফলতা তেলের দাম না বাড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে তা না বাড়ানো সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতির কারণেই এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে বলে জানান তিনি। শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না- হাসনাতকে স্পিকার

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না- হাসনাতকে স্পিকার

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ ত্যাগ করেন।ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।”

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু