জাতীয়
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশাসনকে জনমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ যাতে সরকারি দপ্তরে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের কর্মকর্তাদেরই নিতে হবে। আইন গুরুত্বপূর্ণ হলেও মানবিকতা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক তুলে দেন।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত
প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে নাসিমুল গনি জানান, ৭ নভেম্বরকে আগের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হবে।
বছরের শেষেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
প্রতিমন্ত্রী বলেন, 'সরকার যেকোনো মূল্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।' তিনি আরও জানান, আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৫ কার্যদিবসের বৈঠক শেষে সমাপ্ত হয়েছে। এই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস, ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন, সাতটি কমিটি গঠন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রায় ৪০ ঘণ্টার আলোচনায় ২৮০ জন সংসদ সদস্য অংশ নেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিবেশনের সমাপনী ভাষণে এসব তথ্য তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে তিনি প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে রাষ্ট্রপতির ১২ মার্চের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়।
এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল
এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই দিনে মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে নির্দেশ দিয়ে তার মনোনয়ন যাচাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং প্রায় দুই বছর চাকরি করার পর ২০২৪ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন।
এপ্রিলেই বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকারের
সরকারের এই উদ্যোগটি মূলত পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা। ওই সরকার আগের আওয়ামী লীগ সরকারের এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত পরিবর্তন করে বোয়িংয়ের দিকে ঝুঁকেছিল। প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে তীব্র উড়োজাহাজ সংকটে রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক রুটে পরিচালনার জন্য বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন।'
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে জনমত গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। মৃত আবুল কাশেম টাঙ্গাইলের সদর উপজেলার বাসিন্দা। চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর আগে মারা গেছেন জয়পুরহাট সদর উপজেলার নাইম উদ্দীন মন্ডল। সরকারের জানানো তথ্যমতে, এবছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন।
আজ বিশ্ব শ্রমিক দিবস: শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমঘণ্টা আট ঘণ্টায় নির্ধারণের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। সেই আন্দোলন দমন করতে গিয়ে ঘটে রক্তক্ষয়ী ঘটনা, যা ইতিহাসে ‘হে মার্কেট ট্র্যাজেডি’ নামে পরিচিত। শ্রমিকদের আত্মত্যাগের সেই স্মৃতিকে সম্মান জানিয়ে বিশ্বজুড়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সৌদি থেকে এলো লাখ টন তেল, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি
ইস্টার্ন রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, 'সৌদি আরব থেকে ১ লাখ ৯৪ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছেছে। সবকিছু অনুকূলে থাকলে বিকেল ৫টার পর থেকে পুনরায় তেল পরিশোধন কার্যক্রম চালু হবে।' তিনি বলেন, 'প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন থাকায় উৎপাদন সীমিত রাখা হবে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।'
সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: হান্নান মাসউদকে স্পিকার
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই স্পিকার সরাসরি হান্নান মাসউদের উদ্দেশে প্রশ্ন করেন, 'মাননীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? এই পর্যায়ে ফ্লোর ক্রসিংয়ের কোনো অনুমতি নেই।' স্পিকারের এ আকস্মিক মন্তব্যে অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। তবে কোন নির্দিষ্ট আচরণ বা প্রেক্ষাপটে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।