জাতীয়
মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় প্রচলিত শিক্ষা কাঠামোকে সময়োপযোগী করে ঢেলে সাজানো জরুরি। শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, বরং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান ভিত্তি।' তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলা এবং কারিকুলাম প্রণয়নে শিল্পের চাহিদাকে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। ডাটা সায়েন্স, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং ও সমাজবিজ্ঞানের মতো বিভিন্ন শাখার আন্তঃসম্পর্কের মাধ্যমে জ্ঞানের পরিসর ক্রমেই বিস্তৃত হচ্ছে, যা শিক্ষাব্যবস্থায় প্রতিফলিত হওয়া প্রয়োজন।'
সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের
দেশের সাত জেলায় বজ্রপাতে এক শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরগুনা ও জামালপুরে দুজন করে এবং বাগেরহাট, গাজীপুর, রংপুর ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব চাকামইয়া গ্রামে দুপুরের দিকে বজ্রপাতে সেতারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি মাঠে গরু চরাতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, বজ্রপাতের শব্দে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।ড়ে ৪ লাখ টাকা এবং ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার নজরুল সেজালের বাড়িতে এ ঘটনা ঘটে।
অব্যবহৃত সরকারি ভবনে হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী
বুধবার (২২ এপ্রিল) অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান জানান, দেশের শহরাঞ্চলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন স্বাস্থ্যসেবার কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ভবনকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে। পরবর্তী ৬ মাস টিকা দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত মজুদ আছে। তাই কারোর আতঙ্কিত হওয়ার কারণ নেই।' এদিকে, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।
কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতায় কাজের আহ্বান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।'
আসছে বহুল প্রতীক্ষিত পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী
বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
দেশে বিদ্যুতের ঘাটতি থেকে সৃষ্ট লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আবেদনে বিদ্যুতের দাম সর্বনিম্ন ১৭ শতাংশ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
শিক্ষার মান নিয়ে স্পষ্ট ধারণার অভাব রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমানে দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ওপেন ইউনিভার্সিটি উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন, তা নিয়ে একটি স্পষ্ট ও সামগ্রিক ধারণার অভাব রয়েছে। এ অবস্থায় পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে।' তিনি আরও বলেন, 'একসময় বিদেশ থেকে শিক্ষক এসে পাঠদান করতেন এবং শিক্ষার্থীরা বিদেশে পড়তে যেতেন। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। দেশেই উচ্চশিক্ষার বিস্তার ঘটেছে। তবে শুধু সংখ্যায় নয়, মানের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।'
ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : সংসদে হাসনাত
হাসনাত আবদুল্লাহ বলেন, 'সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা গ্রহণে আগ্রহী নন এবং এ বিষয়ে সংসদ সদস্যদের মধ্যে ঐক্যমত রয়েছে। বরং দায়িত্ব পালনের সুবিধার্থে এমপিদের জন্য নির্দিষ্ট সরকারি মালিকানাধীন গাড়ির ব্যবস্থা করা যেতে পারে।' তিনি আরও বলেন, 'জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, একইভাবে সংসদ সদস্যদেরও সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ থাকা উচিত।'
বাণিজ্যচুক্তি বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে ৬০ দিনের নোটিশের মাধ্যমে তা বাতিলের সুযোগ রয়েছে। তবে, সরকার আপাতত সেই পথে যাচ্ছে না। বরং আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্ত পুনর্বিবেচনা ও সংশোধনের সুযোগ কাজে লাগাতে চাইছে।' তিনি বলেন, 'বিভিন্ন গণমাধ্যম ও বিশেষজ্ঞ মহলে চুক্তির সম্ভাব্য ঝুঁকি এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হচ্ছে। সরকার তা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে।'
জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, 'মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপিও থাকে না। আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপি- দুটো দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতা- যাদেরকে কেউ মানে কিনা জানি না, জনগণের উপর কোনো প্রভাব আছে কিনা জানি না। তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে।'