জাতীয়
জ্বালানির মূল্য সমন্বয়ের প্রভাব পড়ছে ভাড়া ও দ্রব্যমূল্যে: ডা. জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, 'ভাড়া শুধু বাস নয়, বরং জীবনযাত্রার ব্যয়ের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ট্রাক ভাড়ার ক্ষেত্রে। সরকার শুধু ভোক্তার স্বার্থ নয়, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষের বিষয়টিও বিবেচনায় রাখে।' তিনি আরও বলেন, 'যে ব্যক্তি বাস বা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। সরকার কারও পক্ষ নয়, সরকার সবার।'
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারের নির্দেশও দেওয়া হয়েছে।
২০ এপ্রিল পর্যন্ত হামের টিকা দেয়া হয়েছে ২৬.৫ লাখ শিশুকে
ডা. জাহেদ উর রহমান বলেন, 'সরকারের লক্ষ্য রয়েছে ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা। সে অনুযায়ী টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।' এ সময় খাল খনন কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, 'কর্মসূচির আওতাভুক্ত খালের মোট দৈর্ঘ্য ১ হাজার ২৬০ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা মোট অগ্রগতির ৪৪ দশমিক ৫৫ শতাংশ।'
পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
ভারত থেকে বাংলাদেশে পুশইনের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশইনের কোনো ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।' তিনি বলেন, 'চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।'
জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর জুন মাসে বন্ধুত্বপূর্ণ দেশগুলো—বিশেষ করে চীন ও ভারতের প্রতি প্রতিশ্রুতি রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সময় মিলিয়ে সফরসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।' তিনি আরও বলেন, 'সফরের মাধ্যমে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।'
ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ, পাসপোর্ট সূচকে বাংলাদেশের স্থান কোথায়?
প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ শর্তে ভ্রমণযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে: বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, ফিজি, জ্যামাইকা, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, সেশেলস, শ্রীলঙ্কা, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুসহ আরও বেশ কয়েকটি দেশ। এছাড়া তালিকায় আরো রয়েছে: ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া এবং তিমুর-লেস্তে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর
ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মোহাম্মদ আলমগীর হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে বদলি ও প্রেষণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দারের স্থলাভিষিক্ত হবেন।
ফেনী ও পঞ্চগড়ের আলোচিত ২ এসপি প্রত্যাহার
ফেনী ও পঞ্চগড়ে সদ্য পদায়ন পাওয়া আলোচিত দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তারা হলেন ফেনীর জন্য বদলি হওয়া মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সই করা পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
শাপলা চত্ত্বরে ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর বলেন, 'নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।' এই ঘটনাকে তিনি “সিস্টেমেটিক ও ওয়াইডস্প্রেড অ্যাটাক” এবং “টার্গেটেড কিলিং” হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, 'হেফাজতে ইসলামের পূর্বঘোষিত কর্মসূচি এবং ঢাকায় অবস্থান নেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের অবস্থান প্রতিহত করতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল।'
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মন্ত্রী মির্জা ফখরুল
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা এই বার্তাটিই তুলে ধরেছি।' উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, 'সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।'
সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখা হবে না: হুমায়ুন কবির
আওয়ামী লীগ সরকারের সময়ে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তা কার্যকরভাবে প্রতিরোধ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, বর্তমান সরকার সীমান্ত হত্যা আর বসে বসে দেখবে না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে জমি হস্তান্তরের কথাও জানিয়েছেন।ভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।
অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ ভারতের কোনো অঙ্গরাজ্যের সঙ্গে নয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সোমবার বিকেলে সচিবালয়ে লবণচাষিদের জীবনমান উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।