জাতীয়
মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি। তিনি বলেন, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বৈশাখী শোভাযাত্রায় নতুন মাত্রা, সম্মুখসারিতে ডিএমপির অশ্বারোহী ইউনিট
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় এবার যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। প্রথমবারের মতো শোভাযাত্রার সম্মুখসারিতে অংশ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল, যা দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে বাড়তি উচ্ছ্বাস। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রার সামনের সারিতেই অবস্থান নেয় ডিএমপির অশ্বারোহী ইউনিট।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ন্যায়পরায়ণ বিচারক অপরিহার্য: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে ন্যায়পরায়ণ বিচারকের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচারকদের সততা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সরকার ‘ই-বেইলবন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করেছে। বগুড়ার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এই কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘদিন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বিভিন্ন জেলায় নির্মিত হলেও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ এপ্রিল প্রকাশিত ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক এক সংবাদ প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেন। প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও সেগুলো বছরের পর বছর চালু হয়নি।
সংস্কৃতির মুক্ত প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি
পহেলা বৈশাখকে বাঙালির জাতিসত্তা উন্মোচনের এক বিশেষ দিন হিসেবে উল্লেখ করে সারওয়ার আলী বলেন, 'গত ছয় দশকের ধারাবাহিকতায় এই দিনটি অতীতের গ্লানি ও জরা মুছে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। গত বছরেও রমনায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে নববর্ষের অনুষ্ঠান।' তবে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বিজয় দিবসের আয়োজনের পর গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দার শিশুপুস্তক ছিন্নভিন্ন করা এবং একই রাতে দুই শীর্ষ সংবাদপত্র ভবনে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন তিনি।
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: মির্জা ফখরুল
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, দেশের জনগণকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত আয়োজনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হতে পারে। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'দেশে স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।'
জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির মাধ্যমে সরকার বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে।’ তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, বিগত ২০ বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা সে কাজগুলো জনগণের জন্য করেনি। তাই যে কাজটি বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার ২০ বছর পরে তার দল বিএনপি সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে।
কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে উপকারভোগীরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন। প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি চালু করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কার্ড পাবেন। তিনি আরও জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন প্রণোদনা ও সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ডিলারদের সরবরাহ করা মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য ও প্রাণিখাদ্যসহ কৃষি উপকরণ সহজে ক্রয় করা যাবে।
‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কৃষক কার্ড প্রদান বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম। এর আগে, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খালখনন কর্মসূচি চালু করে সরকার। কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং কার্যক্রম চালানো হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এই কার্ডের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন সুবিধাভোগীরা।
জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিং কমার আশা
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধাপে ধাপে এই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। তিনি বলেন, 'নতুন এই উৎপাদন জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং দেশজুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে।' এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—এসএস পাওয়ার এবং আরএনপিএল—থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে
দেশে জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানির দাম কম থাকলে অপচয় ও পাচারের সুযোগ তৈরি হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এসব অনিয়ম রোধ করে শৃঙ্খলা আনতেই সীমিত পরিসরে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলেও তিনি দাবি করেন।
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক
আদালতে হাজিরার জন্য নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ঘটনায় ভ্যানে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।