জাতীয়

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন তিনি। এরপর সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন করবেন। দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬
নারীদের জন্য 'এলপিজি কার্ড' চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের জন্য 'এলপিজি কার্ড' চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ থাকা অনেক কল-কারখানা পুনরায় চালু করা সম্ভব হবে।' এ সময় খাল পুনর্খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জনগণের উন্নয়নমূলক কর্মসূচি যেন কেউ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আসছে আজ

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আসছে আজ

বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভাড়া বৃদ্ধির বিষয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) বিআরটিএ থেকে একটি প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

২৫ জুলাই, ২০২৬
বাবার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত। এই খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে। উদ্বোধন করা ফলকে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল(জিয়ার খাল)পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী.. ২৭ এপ্রিল, ২০২৬।’

২৫ জুলাই, ২০২৬
ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে: রেলমন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে: রেলমন্ত্রী

অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, 'নৌ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানো জরুরি। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।' অন্যদিকে রাজিব আহসান বলেন, 'সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এজন্য নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসবগুলো শুধু আনন্দ আয়োজন নয়, বরং এগুলো ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রিট আবেদনে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ। পাশাপাশি, সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই চুক্তিটি সম্পাদন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের সদস্যরা গণমাধ্যমে একটি খোলাচিঠিও পাঠিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
বাসে ও লঞ্চে কতো শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব এলো?

বাসে ও লঞ্চে কতো শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব এলো?

বাস মালিক সমিতির খসড়া প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ মহানগর এলাকায় বাস ভাড়া ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি আলোচনায় তোলা হবে। একই সঙ্গে দূরপাল্লার বাসের ভাড়া ৩৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা।

২৫ জুলাই, ২০২৬
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছর পর সিটি কর্পোরেশন হলো বগুড়া

পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছর পর সিটি কর্পোরেশন হলো বগুড়া

ঐতিহাসিকভাবে ১৮৭৬ সালের ১ জুলাই ব্রিটিশ শাসনামলে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয়। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় চার লাখ। ২০০৬ সালে তৎকালীন সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১-এ উন্নীত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশি মহাপরিচালককে ওএসডি

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশি মহাপরিচালককে ওএসডি

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদল করেছে সরকার। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের সংরক্ষিত নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক