জাতীয়

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব।

২৫ জুলাই, ২০২৬
বিয়ের অনুষ্ঠানে ব্যাঘাত না হওয়ার জন্য বিএনপির কর্মসূচি আগে শেষ করে দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের অনুষ্ঠানে ব্যাঘাত না হওয়ার জন্য বিএনপির কর্মসূচি আগে শেষ করে দিলেন প্রধানমন্ত্রী

একই মিলনায়তনে বিয়ের অনুষ্ঠান থাকায় নির্ধারিত সময়ের আগেই বিএনপির কর্মসূচি শেষ করেছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। জানা গেছে, সন্ধ্যায় ওই মিলনায়তনে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানার পর তিনি কর্মসূচি দ্রুত শেষ করার নির্দেশ দেন, যাতে আয়োজকদের কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়।

২৫ জুলাই, ২০২৬
শহর ও আন্তঃজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল

শহর ও আন্তঃজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি নীতিগতভাবে একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হতে পারে। রোববার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হওয়া সভা রাত ১০টার দিকে শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ব্যাংক আইনে দুর্নীতি ও লুটপাটদের পুনর্বাসন আত্মঘাতী সিদ্ধান্ত: টিআইবি

ব্যাংক আইনে দুর্নীতি ও লুটপাটদের পুনর্বাসন আত্মঘাতী সিদ্ধান্ত: টিআইবি

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ সংশোধনের মাধ্যমে দুর্বল ব্যাংকের আগের শেয়ারধারীদের জবাবদিহি ছাড়াই পুনরায় মালিকানায় ফেরার সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘দুর্নীতি ও লুটপাটে সহায়ক’ এবং ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এতে ব্যাংকিং খাত আবারও লুটপাটের ঝুঁকিতে পড়তে পারে।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার

স্পিকার বলেন, 'প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।' তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতাদর্শ থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে সংকটকালীন সময়ে সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে কাজ করে সমাধানের পথ খোঁজে—এটাই সংসদীয় গণতন্ত্রের শক্তি ও ইতিবাচক দিক।'

২৫ জুলাই, ২০২৬
২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের একত্রিত করার সিদ্ধান্ত গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী

২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের একত্রিত করার সিদ্ধান্ত গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'রাজারবাগে পুলিশের প্রতিরোধ এবং চট্টগ্রামে মেজর জিয়ার “উই রিভোল্ট” ঘোষণা—এই দুটি ঘটনা স্বাধীনতার সংগ্রামকে অপ্রতিরোধ্য করে তুলেছিল।' অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বর্ণিল প্যারেড উপভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের দিকে দৃপ্ত অগ্রযাত্রার প্রতীক।'

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে হাইকমিশনার হচ্ছেন প্রাক্তন মন্ত্রী দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে হাইকমিশনার হচ্ছেন প্রাক্তন মন্ত্রী দিনেশ ত্রিবেদী

ভারত সরকারের পক্ষ থেকে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও দিনেশ ত্রিবেদী-কে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দেশটির কোনো রাজনীতিবিদ ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব নিতে যাচ্ছেন। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের এই নেতা একসময় তৃণমূল কংগ্রেস-এর প্রতিনিধি হিসেবে সাবেক ইউপিএ সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জাতীয় সংসদকে অবহিত করেছেন। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত।

২৫ জুলাই, ২০২৬
সংসদের কেনাকাটায় হরিলুটের সংবাদ, গঠন হচ্ছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সংসদের কেনাকাটায় হরিলুটের সংবাদ, গঠন হচ্ছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

বাংলাদেশ জাতীয় সংসদ-এর কেনাকাটায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। রোববার (১৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন জানান, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ার কোনো বিল পরিশোধ করা হবে না।

২৫ জুলাই, ২০২৬
বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের মৃত্যু

বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধায় সর্বোচ্চ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গাইবান্ধা, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, জামালপুর, পঞ্চগড়, নাটোর ও বগুড়ায় এসব ঘটনা ঘটে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় এসব হতাহতের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, ফলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক