জাতীয়
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো
একই সময়ে মাদারীপুর শহরের জজকোর্ট, মোস্তফাপুর এবং শিবচর এলাকাতেও একই ধরনের আলোর দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেখানে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আকাশে এই আলোর বিচরণ দেখা যায়।
সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর-এ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে বিমানবন্দরে নামার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক এস এম বাহাউদ্দিন জাকারিয়া এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার।
একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ!
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের সবার মৃত্যু স্বাভাবিক কারণে হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে পৃথক ফ্লাইটে আরও চারটি মরদেহ দেশে পৌঁছেছে, যার মধ্যে প্রতিটি দেশ থেকে দুটি করে মরদেহ আনা হয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকেই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণে উৎসাহ দেওয়া এবং দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত বা নিহত সাংবাদিকদের স্মরণ করা। একই সঙ্গে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করাও এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
পাঠ্যবইয়ে বড় পরিবর্তন আনছে এনসিটিবি
জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের অংশ হিসেবে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে পাঠ্যবই পরিমার্জনের কাজ চলছে। এতে মহান মুক্তিযুদ্ধে সকল বীর নায়কের অবদান যথাযথভাবে তুলে ধরা হবে। পাশাপাশি ১৯৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনাবলিও অন্তর্ভুক্ত করা হবে।' এনসিটিবি সূত্রে জানা গেছে, এই বৃহৎ কর্মযজ্ঞে মাধ্যমিক পর্যায়ের ৯৭টি এবং প্রাথমিকের ৩৬টি বই নিয়ে কাজ করছেন প্রায় ৩২০ জন বিশেষজ্ঞ।
ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সারাদেশের জেলা প্রশাসকরা সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী দিকনির্দেশনা তুলে ধরছেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম ডিসি সম্মেলন।
প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা!
ঘটনার পর তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা দীর্ঘদিন ধরে আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। পরিবারের আপত্তি থাকায় তারা বিয়েতে বাধা পেয়ে একসঙ্গে বাড়ি থেকে টাকা লুট করে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেন তারা। তদন্তে আরও জানা যায়, আরিবা আগে থেকেই বাড়ির অর্থনৈতিক অবস্থার তথ্য তার প্রেমিককে দেন। এমনকি এক মাস আগে তিনি বাড়ির প্রধান ফটকের চাবিও সরবরাহ করেন এবং ঘটনার রাতে ডিজিটাল লক খুলে দেন, যাতে ডাকাত দল সহজেই ভেতরে প্রবেশ করতে পারে।
জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে, বিএনপি সরকার সবসময় দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে আগ্রহী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার মতে, বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ ও আবাসন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি অবকাঠামো নির্মাণ নয়; এটি প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় প্রতিশ্রুতির প্রতিফলন।
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে যাত্রা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 'যুদ্ধ পরিস্থিতির প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। তবে জনগণের ভোগান্তি কমিয়ে কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।' প্রধানমন্ত্রী জানান, দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০২২০ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
চাঁদাবাজদের তালিকা করছে র্যাব
দেশজুড়ে চাঁদাবাজ সদস্যদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটি কত
এর আগে গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটারে ২ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল।