জাতীয়

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারি ১২ কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারি ১২ কর্মকর্তা

সরকারি উচ্চপদস্থ ১২ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমি-তে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, যেখানে তারা অংশ নেবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করে। এতে সই করেন উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ।

২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহায় স্কুল-কলেজে ছুটি টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন

ঈদুল আজহায় স্কুল-কলেজে ছুটি টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সংক্রমণের হার নির্ধারিত ‘আউটব্রেক থ্রেশহোল্ড’ অতিক্রম করেছে এবং পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতাই এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। দীর্ঘ খরা এবং পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের কারণে ইঁদুরজাতীয় প্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে। এতে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বন উজাড় ও বন্য পরিবেশের সঙ্গে মানুষের সংস্পর্শ বৃদ্ধিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

২৫ জুলাই, ২০২৬
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে আমেরিকার ছাড়ের তথ্যটি ‘বিভ্রান্তিকর’: জ্বালানি মন্ত্রণালয়

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে আমেরিকার ছাড়ের তথ্যটি ‘বিভ্রান্তিকর’: জ্বালানি মন্ত্রণালয়

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংবেদনশীল এ ধরনের তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আরেক শহর

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আরেক শহর

রাজধানী ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে একীভূত করার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, পুরো পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহ জালাল (র.) এর মাজারে যান। মাজার জিয়ারত শেষে তিনি খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.)-এর মাজারে যাবেন।

২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহায় স্কুল-কলেজে ছুটি টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন

ঈদুল আজহায় স্কুল-কলেজে ছুটি টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন আনা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবেন।

২৫ জুলাই, ২০২৬
‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, মির্জা ফখরুলের আক্ষেপ

‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, মির্জা ফখরুলের আক্ষেপ

মির্জা ফখরুল বলেন, 'আমরা সারাজীবন রাজনীতির মধ্যেই কাটিয়ে দিয়েছি। কিন্তু আমাদের রাজনীতি এখনো সুন্দর না, পরিচ্ছন্ন না। মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবর্তন পুরোপুরি আসেনি।' তিনি বলেন, 'জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে আন্দোলন করেছে, আমরা একে জুলাই যুদ্ধ বলি। সেই আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে।'

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ, গবেষণা ও নজরদারি জোরদারের আহ্বান

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ, গবেষণা ও নজরদারি জোরদারের আহ্বান

বক্তারা বলেন, 'সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাগুলো জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৫ সালের ২১ নভেম্বর ৫.৪ মাত্রার ভূমিকম্পসহ চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ ও আশপাশের এলাকায় প্রায় শতাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৫ থেকে ২০টি ভূমিকম্প মানুষ অনুভব করেছে, যা ঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।' তারা আরও বলেন, 'দেশে পর্যাপ্ত সিসমোগ্রাফ ও আধুনিক তথ্য সংগ্রহ ব্যবস্থার অভাবে ভূমিকম্প গবেষণা ব্যাহত হচ্ছে। পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন করা হলেও অর্থ ও জনবল সংকটে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে এখনো বিদেশি উৎসের তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জিয়ারত শেষে মাজারে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। বৃষ্টিকে উপেক্ষা করে তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরসঙ্গীদের মধ্যে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানও ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
‘রোড টু মক্কা’ শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রী

‘রোড টু মক্কা’ শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টায় হজযাত্রীদের জন্য ‘রোড টু মক্কা’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে দাফার ইবনে উবাইয়া উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ভোক্তার ওপর চাপ ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ভোক্তার ওপর চাপ ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে জ্বালানি খাতে বাংলাদেশ প্রায়ই চাপের মুখে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ সুবিধা বৃদ্ধি করছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।' এর আগে, বাণিজ্যমন্ত্রী বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান খালটির খননকাজ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু আরও ৭ শিশুর

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু আরও ৭ শিশুর

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে বৃহস্পতিবার (৭ মে)পর্যন্ত মোট ৪৬ হাজার ৭১০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ৬ হাজার ৪৯০ শিশুর শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ শিশু।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ