জাতীয়
পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। আগে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা ধরে ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯, ৩০ ও ৩১ মে ছুটি ছিল। পরে সাপ্তাহিক ছুটির একটি দিন কর্মদিবস হিসেবে রেখে ছুটির মেয়াদ আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
তিনি বলেন, 'শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। প্রয়োজন হলে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে উপবৃত্তির হার বাড়ানো হবে। শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।' শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, 'বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি উৎসাহমূলক উদ্যোগ। শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণামূলক যেকোনো কার্যক্রম অব্যাহত রাখা হবে।'
রুশ জ্বালানি আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
এর আগে ১২ মার্চ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য লেনদেনের ক্ষেত্রে ৩০ দিনের একটি সাময়িক ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। পরে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে নতুন করে ৬০ দিনের এই ছাড়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়। নতুন এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক স্বস্তি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: বিচার হবে তো?
সেসময় রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও বর্তমানে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ তদন্ত, উচ্চ আদালতের স্থগিতাদেশ এবং বিচারিক জটিলতায় মামলাটির কার্যক্রম বারবার বিলম্বিত হয়েছে। সংশ্লিষ্ট আদালতে মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও করোনা মহামারি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। তবে ২০২৬ সালে এসে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও সরকারি মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে।
জন-আকাঙ্ক্ষার মুখে বিএনপি সরকারের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন
দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক অস্থিরতা, বিতর্কিত নির্বাচন এবং অবশেষে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আবারও একটি নির্বাচিত সরকারের অধীনে ফিরেছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন—যা প্রায় দুই দশকের মধ্যে প্রথম সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে চিহ্নিত হয়েছে। এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়-সমতলের সব নাগরিকের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু
শিক্ষামন্ত্রী বলেন, 'সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর কাছে নিয়োগের প্রস্তাব পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার শিক্ষক সংকট নিরসনে নন-গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে শূন্য পদ পূরণ করা হচ্ছে।'
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে ১৩ অঞ্চল, ৩৬ ঘণ্টার সতর্কতা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন নদীবন্দরের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। আগামী ৩৬ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় একাধিক অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দেশের অন্তত ১৩টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি
বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুকে স্বাধীনতার অন্যতম নায়ক উল্লেখ করে শ্রদ্ধা জানিয়ে বলেন, 'আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ও আরেকজন নেতা স্বাধীন বাংলাদেশের অগ্রদূত, যিনি ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ‘ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো’, সেই জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।'
মুক্তিযুদ্ধে রবীন্দ্রসংগীত ছিল প্রেরণার উৎস: কবিগুরুর জন্মদিনে প্রধানমন্ত্রী
বিশ্বশান্তি ও মানবকল্যাণই ছিল কবির সৃজনশীলতার মূল অন্বেষা উল্লেখ করে তিনি বলেন, 'কাব্য, সংগীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য ও চিত্রকলায় রবীন্দ্রনাথ মানুষ, মানবতা, প্রেম, শান্তি ও প্রকৃতির জয়গান গেয়েছেন অনন্য শিল্পসুষমায়।' প্রধানমন্ত্রী বলেন, 'যুক্তিবোধ ও মানবকল্যাণের চিন্তা থেকেই রবীন্দ্রনাথ আন্তর্জাতিকতার বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। তার সাহিত্য ও দর্শন আজও বাংলা ভাষাভাষী মানুষের চিন্তা ও সংস্কৃতির অমূল্য সম্পদ হয়ে আছে।'
ঢাকায় লোডশেডিং ১–২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানার অসন্তোষ
রুমিন ফারহানা বলেন, 'আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ অন্তর্গত আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। সেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি ও বন্দর থাকলেও স্থানীয় জনগণ পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তোলিত গ্যাস সারা দেশে সরবরাহ করা হলেও এখানকার মানুষ নিজেরাই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।'